শেখ হাসিনাকে রোমানিয়া ও বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

নবগঠিত বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন রোমানিয়ার প্রধানমন্ত্রী ইয়োন মার্সেল চলাকু এবং বুলগেরিয়ার প্রধানমন্ত্রী নিকোলাই ডেনকভ। বর্তমানে বাংলাদেশ সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও উষ্ণ সম্পর্ক বজায় রাখতে এই দুই দেশের প্রধানমন্ত্রী পৃথক কূটনৈতিক পত্রের মাধ্যমে আশাবাদ ব্যক্ত করেছেন।

গত ২২ জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে অভিনন্দন জানান বুলগেরিয়ার উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মিস মারিয়া গ্যাব্রিয়েল।

উল্লেখ্য, পূর্ব ইউরোপের দেশ রোমানিয়া ও বুলগেরিয়া ইউরোপের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক অঞ্চল।

ইতোপূর্বে খুব সামান্য কূটনৈতিক তৎপরতা থাকলেও বর্তমানে দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, শ্রমবাজার ও পারস্পরিক সহযোগিতা উল্লেখজনকভাবে বেড়েছে।

এ বিষয়ে রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী জানান, ২০২০ সালের পূর্বে রোমানিয়ায় বাংলাদেশ দূতাবাস খোলার আগে ১০০ জন বাংলাদেশিও ছিল না। গত ৩ বছরে ৩০ হাজারের অধিক বাংলাদেশি বৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করেছেন বলে রোমানিয়ার ইমিগ্রেশন আমাদের জানিয়েছে। দক্ষিণ এশীয়দের মধ্যে আমরাই সম্ভবত প্রথম স্থান অধিকার করেছি। এছাড়া বুলগেরিয়াতেও বর্তমানে ৩০০-৪০০ বাংলাদেশি প্রবেশ করেছেন এবং আরও কয়েকশ বাংলাদেশি পাইপলাইনে আছেন বলে তিনি জানান।

দূতাবাসের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) ও দূতালয়প্রধান শেখ কৌশিক ইকবাল যুগান্তরকে জানান, এ দূতাবাসের আওতাধীন অন্য দেশ মলদোভা ও উত্তর মেসিডোনিয়ার সঙ্গে বাংলাদেশের চমৎকার সম্পর্ক স্থাপিত হয়েছে। তবে দেশগুলোতে অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যমান থাকায় তারা আনুষ্ঠানিকভাবে নবগঠিত বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানাতে পারেনি। বাংলাদেশ এখন পূর্ব ইউরোপের দেশগুলোতে ব্যাপকভাবে পরিচিত হচ্ছে বলে তিনি জানান।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ রোমানিয়া ও বুলগেরিয়া এ বছরের মার্চ থেকে ইউরোপীয় অঞ্চলের অবাধ চলাচলের ‘শেনজেন’ জোনে প্রবেশ করছে বলে ইউরোপিয়ান কমিশন জানিয়েছে।

শেখ হাসিনা

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির