কোম্পানীগঞ্জে শাহজাদপুর প্রিমিয়ার লীগ—২০২৪ এর শুভ উদ্বোধন

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) থেকে ঃ মাদক নয়, খেলাধুলায় মিলবে জয় এই স্লোগানকে সামনে রেখে ২ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামে শাহজাদপুর প্রিমিয়ার লীগ—২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার বার বার নির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা। এসময় তিনি বলেন, আজকে তরুণ সমাজ নানাভাবে বিপদগ্রস্থ হচ্ছে। আজকে মদ, গাজা, ফেন্সিডিল এবং কিশোর গ্যাং করে সমাজে নানা ধরণের বিশৃ্ঙ্খলা সৃষ্টি করছে। আজকে তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য এধরনের টুর্নামেন্টের গুরুত্ব অনেক। তাই যারা এ টুর্নামেন্টের আয়োজন করেছে তাদের বিশেষ করে মাসুদকে ধন্যবাদ জানাচ্ছি।

শাহজাদপুর প্রিমিয়ার লীগের দাতা শেখ মাসুদের সার্বিক সহযোগিতায় খেলায় ৯ম তম আসরে সিরাজপুর ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য একরামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন। আরও উপস্থিত ছিলেন, সিরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাইন উদ্দিন পলাশ,জহিরুল ইসলাম তুহিন।

শাহজাদপুর প্রিমিয়ার লীগের দাতা শেখ মাসুদ জানান, আমাদের যে যুব সমাজ তারা ধ্বংস হয়ে যাচ্ছে, মাদকাসক্ত হয়ে যাচ্ছে। তাদেরকে খেলাধুলায় ভালো একটি সমাজ উপহার দেওয়ার জন্য খেলামুখী করতেছি এবং ক্রীড়া প্রেমি করতেছি। তিনি আরও বলেন, আজকে আমাদের স্লোগান হচ্ছে মাদক নয়, খেলাধুলায় মিলবে জয়।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির