হৃদয় খানের সঙ্গে জুটি ন্যান্সিকন্যা রোদেলার

মায়ের পথ ধরে ইতোমধ্যেই সঙ্গীতাঙ্গনে নিজের পরিচিতি তৈরি করেছেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির বড় মেয়ে রোদেলা। এবার হৃদয় খানের সঙ্গে একটি দ্বৈত গান নিয়ে হাজির হতে দেখা গেল তাকে।

‘হোক বদনাম’ শিরোনামে গানটির কথা লিখেছেন এসএ হক অলীক। সুর ও সংগীতায়োজন করেছেন হৃদয় খান। ইতোমধ্যেই ইউটিউবে গানটি প্রকাশ পেয়েছে।

গান প্রসঙ্গে হৃদয় খান বলেন, রোদেলা খুব ট্যালেন্টেড একজন গায়িকা। আমার মনে হয় সময়ের সঙ্গে সঙ্গে সে ভালো করতেই থাকবে। ‘হোক বদনাম’ গানটি সে অসাধারণ গেয়েছে। আমার বিশ্বাস গানটি শ্রোতাদের ভালো লাগবে।

রোদেলা বলেন, হৃদয় আঙ্কেলের সঙ্গে গান করলাম। এটা আমার জন্য বড় পাওয়া। কারণ আমার আম্মু অনেক গানই গেয়েছেন তার সঙ্গে। সেগুলোর সঙ্গে তার অনেক গানই আমার পছন্দের তালিকায় রয়েছে। এবার আমি নিজেই গান করলাম তার সঙ্গে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।

আরো দেখুন

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক