Breaking
Wed. Jul 22nd, 2026

সাংবাদিকের উপর হামলার ঘটনায় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য মাহমুদুল আসাদ রাসেলকে শোকজ করা হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) রাতে আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী স্বাক্ষরিত এক চিঠিতে শোকজ করা হয়।

কারণ দর্শানোর চিঠিতে বলা হয়, গত ৮ জুলাই আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের (বাড়ি- ৫১/এ, সড়ক- ৩/এ, ধানমন্ডি, ঢাকা) সামনে আপনার বিরুদ্ধে একজন সাংবাদিকের উপর হামলার একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আপনার এই কর্মকাণ্ডে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং তা সংগঠনের রীতিনীতি ও আদর্শ পরিপন্থি। শিষ্টাচার বহির্ভূত এই কর্মকাণ্ড সংগঠনের শৃঙ্খলাবিরোধী এবং আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

চিঠিতে আরও বলা হয়, আপনার বিরুদ্ধে কেন শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার ব্যাখ্যাসহ আপনার লিখিত জবাব আগামী ১৫ (পনেরো) দিনের মধ্যে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি, ঢাকা) প্রেরণের জন্য সাংগঠনিক নির্দেশক্রমে অনুরোধ জানানো হচ্ছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *