দেশে ১০ বছরে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৪০ লাখ ৫৮ হাজার

দেশে গত ১০ বছরে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৪০ লাখ ৫৮ হাজার ৭৯৯টি। ২০২৪ সালের সারা দেশে মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ১৮ লাখ ৭৭ হাজার ৩৬৪টি। এরমধ্যে স্থায়ী অর্থনৈতিক ইউনিট হচ্ছে ৬২ লাখ ৮৮ হাজার ২১৪টি। অস্থায়ী ৫ লাখ ৭৬ হাজার ৬২১টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত পরিবারের সংখ্যা ৫০ লাখ ১২ হাজার ৫২৯টি।

২০১৩ সালে মোট অর্থনৈতিক ইউনিট ছিল ৭৮ লাখ ১৮ হাজার ৫৬৫টি। এরমধ্যে স্থায়ী ৪৫ লাখ ১৪ হাজার ৯১টি, অস্থায়ী ৪ লাখ ৮২ হাজার ৯০৩টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত পরিবার ছিল ২৮ লাখ ২১ হাজার ৫৭১টি।

অর্থনৈতিক শুমারি ২০২৪ এর প্রাথমিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জরিপটি পরিচালনা করেছে।

বুধবার রাজধানী আগারগাঁওয়ে বিবিএস সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন অর্থনৈতিক সংক্রান্ত টাস্কফোর্সের সভাপতি ড. কেএস মুর্শিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। বক্তব্য দেন প্রকল্পটির প্রকল্প পরিচালক এসএম শাকিল আখতার।

দেশের মোট অর্থনৈতিক ইউনিটের মধ্যে শহরে রয়েছে ৫৫ লাখ ৩১ হাজার ২০৩টি। ১০ বছর আগে ছিল ২২ লাখ ২৯ হাজার ৫৪৬টি। এক্ষেত্রে ১০ বছরের ব্যবধানে ইউনিট বেড়েছে ১৩ লাখ এক হাজার ৬৫৭টি।

এদিকে গ্রামে ২০২৪ সালের শুমারিতে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ লাখ ৪৬ হাজার ১৬১টি। ২০২৩ সালের জরিপে ছিল ৫৫ লাখ ৮৯ হাজার ১৯টি। এক্ষেত্রে বেড়েছে ২৮ লাখ ৫৭ হাজার ১৪২টি। অর্থনৈতিক ইউনিট শহরের চেয়ে গ্রামে বেশি হারে বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মোট অর্থনৈতিক ইউনিটের মাত্র ৮ দশমিক ৭৭ ভাগ শিল্প খাতের। বাকিগুলো সেবা খাতের ইউনিট। ৯৩ দশমিক ৫৩ ভাগ বা এক কোটি ১১ লাখ ৯ হাজার ২টি ইউনিট পরিচালিত হয় পুরুষ দ্বারা। নারী পরিচালক রয়েছেন ৭ লাখ ৬৮ হাজার ৪২টি ইউনিটে। হিজড়া ৩২০টি অর্থনৈতিক ইউনিট পরিচালনা করছে। দেশের অর্থনৈতিক ইউনিটগুলোতে কাজ করছে ৩ কোটি ৭ লাখ ৬১ হাজার ৩৪ জন। যার মধ্যে ৫৬ দশমিক ৮২ ভাগ গ্রামীণ।

প্রতিবেদনে আরও বলা হয়, উৎপাদনশীল খাতে প্রবৃদ্ধি যথেষ্ট কম। অপরপক্ষে সেবা খাতের ব্যাপক প্রবৃদ্ধি ঘটেছে। মোট অর্থনৈতিক ইউনিটের মধ্যে ৯১ শতাংশ সেবা খাত প্রাধান্য বিস্তার লাভ করেছে। এ ছাড়া কর্মসংস্থানে নারীদের সংখ্যা ২০১৩ সালের তুলনায় ২০২৪ সালে কমেছে। ২০২৪ সালের অর্থনৈতিক শুমারিতে শহরে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ২৯ দশমিক ৭৩ শতাংশ। অন্যদিকে গ্রামে এ সংখ্যা ৭০ দশমিক ২৭ শতাংশ। মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বিবেচনায় গ্রামের প্রাধান্য বেশি।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির