বিপিএলের আকর্ষণীয় পুরস্কার পাচ্ছেন যারা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের পর্দা নামছে আগামীকাল। শুক্রবার সন্ধ্যা ৭টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি। এবারের ফাইনালে থাকছে আকর্ষণীয় পুরস্কার।

অতীতের তুলনায় এবার প্রাইজমানি ২ কোটি টাকারও বেশি বাড়ছে। গত বছর চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল পেয়েছে দুই ও এক কোটি টাকা করে। এবার পাবে আড়াই ও দেড় কোটি টাকা করে।

আগামীকালকের ফাইনালের সেরা ক্রিকেটার পাবেন ৫ লাখ টাকা। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের জন্য থাকবে ১০ লাখ টাকার অর্থ পুরস্কার। টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও তারকা ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম শেখ।

গতবারের মতো এবারও আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক পাবেন ৫ লাখ টাকা। এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে ৫১১ রান করা নাঈম শেখ অনেক এগিয়ে আছেন ফাইনালে ওঠা দুই দলের ব্যাটসম্যানদের চেয়ে।

প্রথম পর্বে বাদ পড়া দুর্বার রাজশাহীর হয়ে ২৫ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। বিপিএলে এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়ে তিনিই সেরা বোলার হওয়ার দৌড়ে এগিয়ে।

টুর্নামেন্টের সেরা ফিল্ডার পাবেন ৩ লাখ টাকা। ১২ ম্যাচে ১৩ ক্যাচ নিয়ে এই পুরস্কারে এগিয়ে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক আরিফুল হক।

এবারই প্রথম অন্তর্ভুক্ত করা হয়েছে ইমার্জিং ক্রিকেটার অব দা টুর্নামেন্ট পুরস্কার। যার জন্য থাকছে ৩ লাখ টাকা।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির