এনআইওএইচসি সভাপতির দায়িত্ব নিলো বাংলাদেশ নৌবাহিনী

নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের (এনআইওএইচসি) সভাপতির দায়িত্বভার (২০২৫-২৭ সালের জন্য) গ্রহণ করেছে বাংলাদেশ নৌবাহিনী।

বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এনআইওএইচসি কমিশনের ২৪তম সভা থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে। সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) ও ন্যাশনাল হাইড্রোগ্রাফিক কমিটির চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসার নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর দুই সদস্যের একটি প্রতিনিধিদল সভায় অংশগ্রহণ করে।

আইএসপিআর জানায়, থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত এনআইওএইচসি-এর ২৪তম সভায় বাংলাদেশ ছাড়াও কমিশনের সদস্য রাষ্ট্র মিশর, ভারত, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, সৌদি আরব, শ্রীলঙ্কা ও যুক্তরাজ্যের পাশাপাশি ছয়টি সহযোগী সদস্য রাষ্ট্র ও তিনটি পর্যবেক্ষক দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি অংশগ্রহণ করে।

সভায় হাইড্রোগ্রাফি কর্মকাণ্ডের মানোন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, সুনীল অর্থনীতি প্রসারে হাইড্রোগ্রাফির ভূমিকা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং নিরাপদ নৌ চলাচলে হাইড্রোগ্রাফির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়াও সামুদ্রিক নিরাপত্তা, সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-১৪ (জলজ জীবন) অর্জনে হাইড্রোগ্রাফির ভূমিকা বিষয়ে আলোচনা হয়।

আইএসপিআর জানায়, কমিশনের ২৪তম সভার সমাপনী দিনে সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মতিক্রমে ২০২৫-২০২৭ সালের জন্য বাংলাদেশ নৌবাহিনী থাইল্যান্ড নৌবাহিনীর কাছ থেকে এনআইওএইচসি’র সভাপতির দায়িত্বভার গ্রহণ করে।

সভাপতি হিসেবে বাংলাদেশ নৌবাহিনী আঞ্চলিক হাইড্রোগ্রাফিক নীতিমালা প্রণয়ন এবং টেকসই সামুদ্রিক উন্নয়নকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নৌবাহিনীর এ অর্জন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে বলেও জানিয়েছে আইএসপিআর।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির