মাদ্রাসা শিক্ষার্থীকে হত্যা: হাসিনা-কামালসহ ১৫শ জনের বিরুদ্ধে মামলা

সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাসিবুর রহমান (১৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ ১,৫০৬ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার রাতে নিহত হাসিবুরের চাচা ফুয়াদ হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন।

আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন আর রশিদ ও সাভার আশুলিয়ায় গণহত্যার মাস্টারমাইন্ড ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি।

নিহত মাদ্রাসা শিক্ষার্থী হাসিবুর রহমান মাদারীপুর জেলার কালকিনি থানার কালাইপুর গ্রামের দেলোয়ার হোসেন ঢালির ছেলে। সাভার উত্তর জামিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন হাসিবুর।

মামলার এজাহারে বলা হয়েছে, ৫ আগস্ট শেখ হাসিনার পতনের খবর শুনে ছাত্র-জনতা বিজয় মিছিল নিয়ে সাভার থানার দিকে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন হাসিবুর রহমান। আশঙ্কাজনক অবস্থায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন ৭ আগস্ট মৃত্যু হয় তার।

আসামিদের মধ্যে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি ও সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। দুজনই আন্দোলনের সময় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাগারে রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, আসামিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের মাধ্যমে পরস্পরের যোগসাজসে হত্যা এবং হত্যার হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির