‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’ শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে আজ শুরু হয়েছে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’-এর ২৩তম আসর। প্রতিবারের মতো এবারও উৎসবের আয়োজন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র [টিএসসি] মিলনায়তনে।

বিকেলে উৎসব উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। এ সময় উপস্থিত ছিলেন ফিল্ম আর্কাইভের মহাপরিচালক আ. জলিল। এর আগে সকাল ১০টায় সুভাষ দত্তের মুক্তিযুদ্ধের সিনেমা ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ ছবিটি প্রদর্শনের মাধ্যমে পর্দা ওঠে।

এ সিনেমা ছাড়াও দুপুর ১টায় আমজাদ হোসেনের ‘ভাত দে’, বিকেল সাড়ে ৩টায় আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘লাইভ ফ্রম ঢাকা’ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শিত হয় নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ সিনেমাটি।
ঢাবি চলচ্চিত্র সংসদ জানিয়েছে, মাতৃভাষার মর্যাদা রক্ষার লড়াই থেকে শুরু করে মুক্তিসংগ্রামের ইতিহাসের অনুপ্রেরণা নিয়ে চলচ্চিত্র সংসদ গড়ে তুলেছে অনন্য আয়োজন। প্রতিবছরই উৎসবে বেশ সাড়া পাচ্ছি। আশা করছি, এবার উৎসবটি সফল ও সার্থক হবে। উৎসবে ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’, শঙ্খ দাশগুপ্তের ‘প্রিয় মালতী’, অমিতাভ রেজা চৌধুরীর ‘রিকশা গার্ল’, আকরাম খানের ‘নকশিকাঁথার জমিন’, গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’, ধ্রুব হাসানের ‘ফাতিমা’, মিশুক মনির ‘দেয়ালের দেশ’ ও রায়হান রাফীর ‘তুফান’, ঋত্বিক ঘটকের ‘সুবর্ণরেখা’, দেওয়ান নজরুলের ‘দোস্ত দুশমন’, চাষী নজরুল ইসলামের ‘দেবদাস’, কাজী হায়াতের ‘আম্মাজান’, আবু সাইয়ীদের ‘কিত্তনখোলা’, সালাহউদ্দিন লাভলুর ‘মোল্লাবাড়ির বউ’ ও আবদুল আহাদ তানভীরের ‘বাতাসের ফেনা’ দেখানো হবে।

উৎসবে নির্বাচিত ছবিগুলো নির্ধারিত মূল্যে টিকিট কেটে দেখা যাবে। টিকিট পাওয়া যাবে উৎসবের প্রতিদিন সকাল ৯টা থেকে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) প্রবেশমুখে। প্রতিদিন প্রদর্শিত হবে চারটি সিনেমা। এগুলো দেখা যাবে সকাল ১০টা, দুপুর ১টা ও বিকেল সাড়ে ৩টা এবং সন্ধ্যা সাড়ে ৬টায়। পাঁচ দিনের এ উৎসব চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির