চ্যাম্পিয়ন্স ট্রফির আলোয় আলোকিত ঐতিহাসিক ‘লাহোর ফোর্ট’

চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে আর একদিন পরই। ২৯ বছর বিরতিতে কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে দেশটিতে। তাই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আবেগ-উন্মাদনা একটু বেশিই পাকিস্তানিদের।

টুর্নামেন্টের জন্য আনুষ্ঠানিক কোনো উদ্বোধনী আয়োজন নেই। আইসিসি এটা আগেই জানিয়ে দিয়েছে। তাই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিজেদের উদ্যোগে টুর্নামেন্টের ‘হাইপ’ তুলতে কিছু অনুষ্ঠান আয়োজন করছে।

এর মধ্যে লাহোর ফোর্টের অনুষ্ঠানে এসেছিলেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। এই অনুষ্ঠানে ঝলমলে আলোয় রাঙিয়ে দেওয়া হয় ঐতিহাসিক লাহোর ফোর্টকে।

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে পিসিবি কর্তা মহসিন নাকভি বলেছেন, ‘প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে ফেরত এসেছে ২৯ বছর পরে। এই আসর ক্রিকেটে থেকেও বেশি কিছু। পাকিস্তানের আতিথেয়তা ও ক্রিকেটের প্রতি প্রেম দেখানোর এটাই সুযোগ।’

লাহোর ফোর্ট নিয়ে দর্শক-সমর্কদের উদ্দেশে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘এই ভেন্যুর গুরুত্ব শুধু ঐতিহাসিক বলেই নয়। বরং দেশের মানুষের ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসাও বোঝায়। এটাই সময় স্টেডিয়াম পরিপূর্ণ করার।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের গ্রুপসঙ্গী বাংলাদেশ, নিউজিল্যান্ড ও ভারত। এর মধ্যে টুর্নামেন্টের উদ্বোধনী দিন ১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তান। আর পরদিন (২০ ফেব্রুয়ারি) দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে বাংলাদেশের।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির