অভিনেত্রী হিমির নানা নিখোঁজ, চলছে মাইকিং

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি তার নানাকে খুঁজে পাচ্ছেন না। সোমবার (১৭ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জের পুরাবাজার ঢালিকান্দি এলাকা থেকে তিনি হারিয়ে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হিমি নিজেই।

নানাকে খুঁজে পেতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেও একটি পোস্ট দিয়েছেন। গণমাধ্যমকে অভিনেত্রী জানান, তার নানা রহমত উল্লাহ খান ভুলে যাওয়ার সমস্যায় (ডিমেনশিয়া) ভুগছেন।

তিনি বলেন, আমার নানা খুব সাধারণ বিষয়ও ভুলে যান। নিজের নাম-ঠিকানাও মনে করতে পারেন না, ফোনও ব্যবহার করেন না।

অভিনেত্রী আরও বলেন, আজ সকাল থেকে নানাকে পাওয়া যাচ্ছে না। ফজরের নামাজ পড়তে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। এরপর থেকেই নিখোঁজ।

পরিবারের সদস্যরা জানান, ৮২ বছর বয়সি রহমত উল্লাহ খান গ্রামে থাকেন এবং প্রায়ই ফজরের নামাজ শেষে মামার বাড়িতে যান। প্রথমে ধারণা করা হয়েছিল, আজও তিনি সেখানে গেছেন। তবে পরে খোঁজ নিয়ে জানা যায়, তিনি সেখানে যাননি। এরপরই চারদিকে খোঁজাখুঁজি শুরু হয়।

ইতোমধ্যেই নানাকে খুঁজে পেতে স্থানীয়ভাবে মাইকিং করা হয়েছে এবং থানায় যোগাযোগ করা হয়েছে বলেও জানান হিমি।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির