প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ, যা বলে গেলেন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনৎসিল।

মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ হয়।

এ সময় রাষ্ট্রদূত বলেন, ‘ঢাকায় তার চার বছরের দীর্ঘ অবস্থানের সময় দুই দেশের সম্পর্ক গভীর হয়েছে এবং উভয় দেশ নতুন সুযোগ উন্মোচন করে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।’

রাষ্ট্রদূত বলেন, উত্তরের জেলা কুড়িগ্রামে ভুটানি বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (এসইজেড) কাজ দ্রুত অগ্রসর হচ্ছে, যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে। তিনি বলেন, ‘আমরা খুব শিগগিরই এর চালুর অপেক্ষায় রয়েছি।ভুটানি বিনিয়োগকারীরা এখানে ভুটান ও আন্তর্জাতিক বাজারের জন্য পণ্য উৎপাদন করবে।’

তিনি আরও বলেন, ভুটানের জলবিদ্যুৎ সম্ভাবনাকে কাজে লাগাতে তারা বাংলাদেশ-ভুটান যৌথ বিনিয়োগের ব্যাপারে আগ্রহী। এ ছাড়া ভুটান বাংলাদেশ থেকে বিকল্প ইন্টারনেট সংযোগ পাওয়ার জন্য বাংলাদেশের সাবমেরিন ক্যাবল কোম্পানির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করতে অগ্রসর হয়েছে।

সাক্ষাৎকালে তারা উভয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে শিক্ষা খাতে দক্ষিণ এশিয়ার এই দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে আলোচনা করেন। দুই দেশের সম্পর্ক উন্নয়নে রাষ্ট্রদূতের প্রচেষ্টা এবং বাংলাদেশের ‘একজন ভালো বন্ধু’ হিসেবে ভূমিকা রাখার জন্য প্রধান উপদেষ্টা ভুটানের বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির