ডেভিল হান্টে দেশে আরও ৫ শতাধিক গ্রেফতার

‘অপারেশন ডেভিল হান্টে’ গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মামলা ও অন্যান্য অপরাধে গ্রেফতার করা হয়েছে ১ হাজার ১৪১ জনকে। এই সময়ে সব মিলিয়ে গ্রেফতার হয়েছেন এক হাজার ৬৪৭ জন।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদর দপ্তর।

এতে বলা হয়, গ্রেফতারের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় একটি একনলা বন্দুক, ৬টি পিস্তলের গুলি, একটি এলজি এবং ৬টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত পাঁচ হাজার ৮৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপি এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাও রয়েছেন। এ ছাড়া বিভিন্ন ধরনের অপরাধীকেও গ্রেফতার করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের লোকজনই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এ ঘটনার পর দেশের সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেয় সরকার। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়। মূলত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতেই অন্তর্বর্তী সরকার ‘অপারেশ ডেভিল হান্ট’ পরিচালনার উদ্যোগ নেয়।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির