‘গ্রুপপর্বের ম্যাচে পাকিস্তান হারিয়ে দেবে ভারতকে

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতারের ভবিষ্যদ্বাণী, ভারত ও পাকিস্তান ফাইনাল খেলবে। তার আগে গ্রুপে ভারত-পাকিস্তান ম্যাচে বাবর আজমদের জয় দেখছেন শোয়েব। ভারত ও পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে রয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

এই গ্রুপ থেকে ভারত ও পাকিস্তান সেমিফাইনালে উঠবে, ধারণা শোয়েবের। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ বলেন, ‘আমার মনে হয়, ২৩ ফেব্রুয়ারি গ্রুপপর্বের ম্যাচে পাকিস্তান হারিয়ে দেবে ভারতকে। ভারত ও পাকিস্তানের ফাইনালে দেখা হওয়া উচিত। যদি ভারত ও নিউজিল্যান্ডকে পাকিস্তান হারিয়ে দেয়, তাহলে প্রতিযোগিতা অর্ধেক জেতা হয়ে যাবে সবুজ জার্সিধারীদের।’

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। আয়োজক পাকিস্তান হলেও ভারত তাদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে।

২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেবার ভারতকে হারিয়ে ওয়ানডে ট্রফি জিতেছিল পাকিস্তান। ২০২১ টি ২০ বিশ্বকাপেও ভারতকে হারিয়েছিল পাকিস্তান। তবে শেষ তিনবারের সাক্ষাতে জিতেছে ভারত। ২০২২ ও ২০২৪ টি ২০ বিশ্বকাপ এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে জিতেছিল তারা।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির