‘জুনিয়র হিসেবে একটু কথা বইলেন স্যার’, পিপির উদ্দেশে পলক

ধানমন্ডি থানাধীন এলাকায় মো. রিয়াজ হত্যা মামলার শুনানিতে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ।

এদিন কাঠগড়ায় থাকা অবস্থায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকীকে সালাম দেন পলক। শুরুতে পলককে এড়িয়ে নিজের কাজেই মনোযোগী ছিলেন ফারুকী। পরে তৃতীয় বার সালাম দেওয়ার পর জবাব দেন পিপি ওমর ফারুক। এসময় পলক বলেন, ‘স্যার তিনবারের সময় সালামের জবাব দিয়েছেন। জুনিয়র হিসেবে কথা বইলেন স্যার।’

প্রসঙ্গত, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও একজন আইনজীবী। রাজনীতির সঙ্গে জড়ানোর পর আইনপেশায় আর সক্রিয় নন।

বুধবার সকাল ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এম এ আজহারুল ইসলামের আদালতে মাথায় হেলমেট ও গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে জুনাইদ আহমেদ পলকসহ কয়েকজনকে আদালতে হাজির করে পুলিশ।

এসময় সাবেক প্রতিমন্ত্রী পলক পুলিশের কয়েকজনের সঙ্গে হাসিমুখে কুশল বিনিময় করেন। এরপর ১১টা ৫ মিনিটে প্রথমে কাঠগড়ার সামনের দিকে এসে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকীকে উদ্দেশ করে পলক বলেন, ‘ফারুকী স্যার, আসসালামু আলাইকুম।’ এসময় প্রসিকিউটর ফারুকী স্বাভাবিকভাবে থাকেন। কোনো কথা বলেননি।

পরে পলক মুখ ভার করে কাঠগড়ার পেছনে দিকে এসে উপস্থিত আইনজীবী ও পুলিশদের বলেন, ‘উনি আমার সালাম নিলেন না।’ এসময় সহকারী প্রসিকিউটর বললেন, ‘স্যার একটু ব্যস্ত আছেন। কাজ করছেন।’

পরে আবারও পরপর দুবার সালাম দেন পলক। দ্বিতীয় দফাতে সালাম না নিলেও পরেরবার হাসি দিয়ে মুখ না ঘুরিয়েই হাত উচিয়ে ‘ওয়ালাইকুম আসসালাম’ বলেন পিপি ওমর ফারুক।

এরপর বিচারক আদালতে প্রবেশ করলে গ্রেফতার শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখান।

এর আগে আদালতে তোলার সময় জুনাইদ আহমেদ পলক সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘মিথ্যা দিয়ে সত্যকে সাময়িকভাবে আড়াল করা গেলেও সত্যের জয় অনিবার্য, ইনশাআল্লাহ হবে।’

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডির সায়েন্সল্যাব এলাকা থেকে জিগাতলা এলাকায় যাওয়ার পথে আসামিদের ছোড়া গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন মো. রিয়াজ (২৩)। দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত ১৭ আগস্ট বিকালে মারা যান। এ ঘটনায় নিহতের মা মোসা. শাফিয়া বেগম ৯ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করেন।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির