রাতে ঘুমাতে পারেন না শাহরুখ, নেপথ্য কারণ জানালেন শিবা

বলিউড বাদশাহ শাহরুখ খানের মতো তারকার বন্ধু নেই। ভক্ত-অনুরাগীদের কাছে এ যেন রীতিমতো হৃদয়বিদারক। যদিও তার ইন্ডাস্ট্রির প্রিয় বন্ধুদের তালিকায় রয়েছেন সালমান খান, কাজল, জুহি চাওলা, দীপিকা পাড়ুকোন ও করণ জোহর। পরিচালক রাজকুমার হিরানি ও ফারহা খানের সঙ্গেও ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে তার।

কিন্তু পেশাগত জীবনের বাইরে ব্যক্তিগত পরিসরে বন্ধুত্ব নিয়ে মুখ খুললেন নব্বইয়ের দশকের অভিনেত্রী শিবা আকাশদীপ। একটা সময় খুব কাছ থেকে দেখেছেন তাকে। সেই শিবা জানালেন রাতে নাকি ঘুমাতে পারেন না শাহরুখ খান। কিন্তু কেন?

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখের পুরোনো বন্ধু শিবা বলেন, শাহরুখকে কাছ থেকে দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যেতে পারে। এমন এক চৌম্বকীয় ব্যক্তিত্ব তার। ও নিজের চারপাশে একটা উষ্ণ পরিবেশ সৃষ্টি করতে পারে।

একটা সময় শিবার বাড়িতে যাতায়াত ছিল শাহরুখের। অভিনেত্রী বলেন, আমরা যখন শো করতে যেতাম, তখন তিনি আমার বাড়িতে এসে থাকতেন। এখন যখন তিনি দেখা করেন, তখনো এত ভালোবাসা, স্নেহ আর শ্রদ্ধার সঙ্গে দেখা করবেন যে, আপনি তার প্রশংসা না করে থাকতে পারবেন না। তিনি বলেন, ঘরের বাইরে থাকলেও আপনাকে লক্ষ্য করতে পারলে ছুটে আসবেন এবং উষ্ণ অভ্যর্থনা জানিয়ে আপনার সঙ্গে দেখা করবেন। খুব ভালো ভদ্রলোক।

শাহরুখ নাকি মুম্বাইয়ে পা রেখেই বুঝে গিয়েছিলেন তিনি তারকা হতে চলেছেন। তবে তার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। শিবা বলেন, ভীষণ পরিশ্রমী। নিজের কাজের প্রতি অসম্ভব মনোযোগী। তাকে সারারাত কাজ করতে দেখেছি। রাতে ঘুমাতেন না। কারণ তিনি তার কাজ নিয়ে এত মগ্ন থাকতেন। এত কাজ করার পরও কাজের প্রতি এখনো শিশুসুলভ উৎসাহ রয়েছে তার মধ্যে— এটা অসাধারণ।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির