চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেললেও আইপিএলের জন্য প্রস্তুত কামিন্স

সব ঠিক থাকলে আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে নেতৃত্ব দিতে দেখা যেত প্যাট কামিন্সকে। স্কোয়াডেও ছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত বোর্ডার-গাভাস্কার ট্রফিতে পাওয়া চোট সারিয়ে উঠতে না পারায় আসর থেকে ছিটকে যেতে হয়েছে তাকে। যা নিয়ে অবশ্য দুঃখ নেই কামিন্সের। বরং নিজেকে প্রস্তুত করছেন আসন্ন আইপিএলের জন্য।

চ্যাম্পিয়ন্স ট্রফির পর মাঠে গড়াতে যাওয়া আইপিএলে খেলতে কোনো সমস্যা হবে না বলেই মনে করেন কামিন্স। যা সামনে রেখে নিজেকে প্রস্তুত করাও শুরু করেছেন বলে জানিয়েছেন এই অজি অলরাউন্ডার।

কামিন্স বলেন, ‘পরিবারের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছি। অনুশীলনের ব্যস্ততা নেই। সফরে যেতে হচ্ছে না। অন্যরকম ভাবে ভালোই সময় কাটছে। বাড়িতে সবার সঙ্গে থাকতে পারাটাও একটা পাওয়া।’

আসন্ন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দেবেন কামিন্স। যা সামনে রেখে প্রস্তুতিও শুরু করতে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। বলেন, ‘আগামী সপ্তাহ থেকে অনুশীলন শুরু করার ইচ্ছা আছে। ভালোই উন্নতি হচ্ছে। আইপিএলের জন্য আমি প্রস্তুত।’

আইপিএল ছাড়াও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়েও ভাবনা আছে কামিন্সের। টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন করতে চান তিনি। আগামী ১১ জুন থেকে লর্ডসে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে আবারও শিরোপা হাতে তুলতে চান কামিন্স।

আরো দেখুন

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক