বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করবে: ড. মঈন খান

বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করবে—এমনই আশ্বাস দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি-অটোরিকশা শ্রমিক দলের এক সভায় এ আশ্বাস দেন তিনি।

এ সময় তিনি সিএনজিচালিত অটোরিকশাচালকদের প্রতি আহ্বান জানান, আপনারা রাস্তায় শৃঙ্খলা মেনে গাড়ি চালাবেন। সেই সঙ্গে মানুষের সেবা করবেন।

আলোচনা সভায় সিএনজি-অটোরিকশা শ্রমিক দলের পক্ষ থেকে ১২টি দাবি জানানো হয়। এর মধ্যে ১০টি দাবিকে সমর্থন জানিয়ে ড. মঈন বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে সবার আগে আপনাদের যৌক্তিক দাবিগুলো পূরণে কাজ করব।

সভায় সব মামলার ডাবল জরিমানা আদায় বন্ধের আহ্বান জানান বক্তারা। এছাড়াও যে কোনো মামলার জরিমানা ১ হাজার টাকা নির্ধারণ করাসহ বেশকিছু দাবি তুলে ধরেন।

বিশেষ অতিথির বত্তৃদ্ধতায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান সারোয়ার আগে স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করে বলেন, আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। এছাড়াও বত্তৃতা করেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের সভাপতি ভিপি রুহুল আমীন মুন্সি প্রমুখ।

আরো দেখুন

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক