শিগগিরই সচিব পদে পদোন্নতি পাচ্ছেন ৯ কর্মকর্তা

শিগগিরই শূন্য থাকা ৯ মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো. মোখলেছ উর রহমান। এক্ষেত্রে চুক্তিভিত্তিক কেউ নিয়োগ পাবে না।

রোববার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে সিনিয়র সচিব মো. মোখলেছ উর রহমান এ সিদ্ধান্ত জানিয়েছেন।

সিনিয়র সচিব বলেন, ‘আমরা চারটি এসএসবি মিটিংয়ে ১২ জন সচিবকে সিলেক্ট করতে পেরেছি। কত কঠিন অবস্থার মধ্য দিয়ে আমাদের নির্বাচন করতে হয়েছে। যারা সচিব হচ্ছেন তারা অধিকাংশই বঞ্চিত ও যোগ্য। কেউই চুক্তিভিত্তিক না, সবাই চাকরির ভেতর থেকেই সচিব হচ্ছেন।’

মোখলেছ উর রহমান বলেন, ‘আগামী এক-দুদিনের মধ্যে আরও ৯ জন কর্মকর্তাকে সচিব নিয়োগ দিয়ে ফাঁকা মন্ত্রণালয়ে পদায়ন করা হচ্ছে।’

তিনি বলেন, যারা বঞ্চিত ও ভালো অফিসার তাদের মধ্যে থেকে নতুন সচিব নিয়োগ দেওয়া হবে। আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত, ১৪ এবং ১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা যেসব ডিসি ওএসডি হয়েছেন এবং বাধ্যতামূলক অবসরে গিয়েছেন তাদের মধ্যে যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে শুধুমাত্র তাদের বিরুদ্ধে মামলা হবে।

মোখলেছ উর রহমান আরও বলেন, সরকার কারো বিরুদ্ধেই অবিচার এবং পক্ষপাতমূলক আচরণ করেনি। রাষ্ট্রের স্বার্থে যে সিদ্ধান্ত নেয়ার শুধুমাত্র সেটাই নেওয়া হয়েছে। ২০২৪ সালের নির্বাচনে যেসব ডিসি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন তাদের ব্যাপারে গোয়েন্দা সংস্থা কাজ করছে। এ সংক্রান্ত উপদেষ্টা কমিটি পরবর্তীতে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে সরকার।

অপরাধ অনুযায়ী ওএসডি এবং বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত হবে। তবে সরকার এ বিষয়ে কারোর সঙ্গে অবিচার করা হবে না বলেও জানান সচিব।

আরো দেখুন

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে যাচ্ছে সরকার। ২০২৭ শিক্ষাবর্ষে

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ শীর্ষ ৫০ উদ্ভাবনে ড্যাফোডিল এআইয়ের ৬ প্রকল্প

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর শীর্ষ ৫০ উদ্ভাবনের তালিকায়