কেনাকাটায় দক্ষতা-স্বচ্ছতা আনতে বিএসএমএমইউয়ে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ

ক্রয় ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ ও দক্ষ করার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রশিক্ষণে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়টি সংশ্লিষ্ট ২০ জন কর্মকর্তা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে বোরাক ইউনিক হাইটসে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)।

প্রথম দিনে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) ও প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ।

তিনি বলেন, সরকারের প্রতিটি টাকা ব্যয়ে স্বচ্ছতা থাকতে হবে। কর্মকর্তা-কর্মচারীদের সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সরকারের ক্রয় ব্যবস্থাকে আরও স্বচ্ছ, গতিশীল করতে ই-জিপি সিস্টেমের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রয়ের ক্ষেত্রে গতানুগতিক প্রক্রিয়া থেকে বের হয়ে এসে ই-জিপি সিস্টেমকে ব্যবহার করে সততার সঙ্গে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, ক্রয় প্রক্রিয়া নিয়ে অনেককিছু ঘটে থাকে। প্রশাসনের ওপর চাপ থাকে। দ্বন্দ্ব, হানাহানি পর্যন্ত ঘটে। ই-জিপি সিস্টেম এসব থেকে মুক্তি দিবে। তবে এটাও মনে রাখতে হবে ম্যান বিহাইন্ড দি মেশিন। মানবিক মূল্যবোধ জাগ্রত না থাকলে সবকিছুই অর্থহীন হয়ে যায়।

এসময় বিএসএমএমইউর কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, এই প্রশিক্ষণ কর্মকর্তাদের ডিজিটাল ক্রয় ব্যবস্থার সাথে পরিচিত করবে, যা প্রকিউরমেন্ট কার্যক্রমকে আরও দক্ষ ও সময়োপযোগী করবে। ই-জিপি সিস্টেম ক্রয় ব্যবস্থায় সময় ও খরচ সাশ্রয় করবে। একই সাথে ই-জিপি সিস্টেমের মাধ্যমে ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে।

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক নুরুন নাহার খানম বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ই-জিপি সিস্টেম ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন, যা তাদের দাপ্তরিক কাজকে আরও সহজ ও কার্যকর করবে। এই প্রশিক্ষণ অটোমেশন ও পেপারলেস কার্যক্রমকে এগিয়ে নেবে।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের ই-জিপি সিস্টেম ব্যবহার, নীতিমালা ও বাস্তবায়ন কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণটি সরকারি ক্রয় ব্যবস্থাকে আরও কার্যকর, দ্রুততর ও স্বচ্ছ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রশিক্ষণ কর্মকর্তাদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষতা বাড়াবে, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ এবং ক্রয় প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত করতে ভূমিকা রাখবে।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ডা. তারিক রেজা আলী। অনুষ্ঠানে বিএসএমএমইউ’র পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন উপস্থিত ছিলেন।

আরো দেখুন

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে যাচ্ছে সরকার। ২০২৭ শিক্ষাবর্ষে

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ শীর্ষ ৫০ উদ্ভাবনে ড্যাফোডিল এআইয়ের ৬ প্রকল্প

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর শীর্ষ ৫০ উদ্ভাবনের তালিকায়