নতুন রাজনৈতিক দলের কোন পদে থাকছেন হাসনাত-সারজিস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন দলের আত্মপ্রকাশ হতে পরে বুধবার। সম্ভাব্য এ তারিখ সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন দুটি সংগঠনের শীর্ষ নেতারা। এই দলের আহ্বায়ক হিসাবে উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসাবে আখতার হোসেনের নাম এখন পর্যন্ত চূড়ান্ত বলে সূত্রে জানা গেছে।

জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী আলোচিত মুখ হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম নতুন দলের গুরুত্বপূর্ণ পদেই থাকছেন। হাসনাত আবদুল্লাহকে দলের মুখপাত্র এবং সারজিস আলমকে মুখ্য সংগঠক হিসাবে দায়িত্ব দেওয়া হতে পারে। দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসাবে আলী আহসান জোনায়েদ ও যুগ্ম সদস্য সচিব হিসাবে নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম চূড়ান্ত বলে জানা গেছে। মূলত জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত ছাত্রশিবিরের সাবেক নেতাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে আলী আহসান জোনায়েদকে ওই পদে রাখা হচ্ছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি।

এছাড়াও নতুন দলে গুরুত্বপূর্ণ পদে থাকবেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, তাসনিম জারা ও আরিফুল ইসলাম আদীব এবং যুগ্ম সদস্য সচিব অনিক রায়। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদকেও দলের গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে সামনে থেকে ভূমিকা রাখা ছাত্রনেতারা প্রায় সবাই নতুন দলে থাকতে চান। নিজেদের জায়গা নিশ্চিত করতে ব্যাপক সক্রিয় তারা। তবে চাহিদার তুলনায় পদসংখ্যা কম থাকায় নেতৃত্ব নির্বাচনে হিমশিম খাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতারা।

ছাত্রদের নতুন রাজনৈতিক দলে অনেক চমক থাকছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের সাবেক আমলা ও সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তারা যোগ দেবেন নতুন এ দলে। তারা ইতোমধ্যে ছাত্রনেতাদের প্রস্তাবও দিয়েছেন। নতুন দলকে সমর্থন জানিয়ে শনিবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে মতবিনিময় করেন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা।

জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটাতে চান তরুণরা। রাজনৈতিক শক্তিমত্তার জানান দিতে আত্মপ্রকাশ অনুষ্ঠানে ৫ লক্ষাধিক মানুষের উপস্থিতির টার্গেট নিয়েছে কর্মসূচি বাস্তবায়নবিষয়ক উপকমিটি। ওইদিন সারা দেশ থেকে ঢাকায় আসবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা।

জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব যুগান্তরকে বলেন, দলের আত্মপ্রকাশের তারিখ এখনো চূড়ান্ত না হলেও কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী ২৬ ফেব্রুয়ারি (বুধবার) টার্গেট করে এগিয়ে যাচ্ছি। এটা দু-একদিন পিছিয়ে যেতে পারে।

আরো দেখুন

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে যাচ্ছে সরকার। ২০২৭ শিক্ষাবর্ষে

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ শীর্ষ ৫০ উদ্ভাবনে ড্যাফোডিল এআইয়ের ৬ প্রকল্প

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর শীর্ষ ৫০ উদ্ভাবনের তালিকায়