গণমাধ্যমে সন্মানিত হলেন আনোয়ার হোসেন

২৩ ফেব্রয়ারী চ্যানেল এস টিভির লিডারশীপ অনুষ্ঠানে অংশগ্রহন করে সন্মাননায় ভূষিত হলেন আনোয়ার হোসেন। দেশের জনপ্রিয় এআই বেইজ স্যাটেলাইট চ্যানেল এস এর নিয়মিত আয়োজন টকশো লিডারশীপ অনুষ্ঠানের সেগুনবাগিচা স্টুডিওতে অতিথি হিসেবে এসেছিলেন হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক ও এডাব এর চেয়ারম্যান আনোয়ার হোসেন। উন্নয়নমূলক আয়োজনে কথা বলেছেন দেশের উন্নয়ন অর্থনীতি,এনজিও সেক্টরের সংস্কার,দারিদ্র্য বিমোচন সহ নানা বিষয়ে। অনুষ্ঠান শেষে মানবিক বেসরকারি প্রতিষ্ঠান হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন কে তার নেতৃত্বের কারনে বিশেষ সন্মান জানান চ্যানেল এস কতৃপক্ষ। এসময় উপস্থিত ছিলেন টকশো সঞ্চালক গণমাধ্যম ব্যক্তিত্ব সাংবাদিক নবুয়াত রহমান,সিনিয়র প্রযোজক মাহবুবুর রহমান ইমন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর সুস্মিতা দাস, ব্যবস্থাপক সজিবুল হক। ১৯৭৪ সাল হতে স্বাধীন বাংলাদেশে হীড বাংলাদেশ তাদের কার্যক্রম শুরু করে। ২০২৪ সালে সংস্থাটি ৫০ বছর পুর্তি করেছে। ২০১১ সাল হতে আনোয়ার হোসেন হীড বাংলাদেশের সাথে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক এবং এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশের চেয়ারম্যান।
নবুয়াত রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানটি চ্যানেল এস টিভিতে
সম্প্রচারিত হবে ২৫ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬:৩০ মিনিটে।

আরো দেখুন

কার প্রেমে মগ্ন পূজা চেরী!

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী শহরের কোলাহল ছেড়ে সমুদ্রের অপার নীলিমায় হারিয়ে গেছেন। ব্যস্ত

সংঘাত নয়, প্রতিশোধ নয়—ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়তে চাই: রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন— সংঘাত নয়, সংঘর্ষ নয়,

ইউক্রেন যুদ্ধ থামানোর আভাস দিলেন ট্রাম্প, পাঠাচ্ছেন জামাতা ও দূত

চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ অবসানের পরিকল্পনা নিয়ে মস্কো ও কিয়েভে যাচ্ছেন মার্কিন

বিশ্বজুড়ে বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি

বিশ্বজুড়ে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি।

মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের রেশ কাটতে না কাটতেই এবার অবসরের ঘোষণা দিলেন

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪ কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ