বাংলাদেশের জয়ে প্রার্থনা পাকিস্তানের

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ে প্রার্থনা করছে পুরো পাকিস্তান। তার কারণ পরিস্কার। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা দুই ম্যাচে জিতে ভারতের সেমিফাইনাল প্রায় নিশ্চিত। ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে আছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশ।

এই তিন দলের মধ্যে ভালো অবস্থানে আছে নিউজিল্যান্ড। তারা আসরের উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের আয়োজক ও বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারিয়ে মিশন শুরু করে। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরে ব্যাকফুটে। তার চেয়েও খারাপ অবস্থা পাকিস্তানের। তারা নিজেদের প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় আছে।

আজ পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে মুখোমুখি বাংলাদেশ-নিউজিল্যান্ড। এই ম্যাচে নিউজিল্যান্ড জিতে গেলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। তবে নিউজিল্যান্ডকে বাংলাদেশ যদি হারিয়ে দিতে পারে তাহলে খেলা জমে যাবে।

তখন বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের পয়েন্ট দুই ম্যাচে সমান ২ করে হবে। সেক্ষেত্রে তিন দলকেই তাকিয়ে থাকতে হবে গ্রুপের শেষ ম্যাচের দিকে।

‘এ’ গ্রুপের শেষ দুই ম্যাচে নিউজিল্যান্ড খেলবে ভারতের বিপক্ষে এবং পাকিস্তানের প্রতিপক্ষ বাংলাদেশ। সেই দুই ম্যাচের ফলের ওপর নির্ভর করবে সেমিফাইনালের ভাগ্য। নিউজিল্যান্ড যদি ভারতের কাছে হারে এবং পাকিস্তান বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে পারে, পাকিস্তানই সেমিফাইনালে ভারতের সঙ্গী হবে।

আর নিউজিল্যান্ড যদি ভারতের কাছে হারে এবং বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে জেতে, তখন সেমিফাইনালে উঠবে বাংলাদেশ। আর নিউজিল্যান্ড যদি ভারতকে হারায় এবং বাংলাদেশ পাকিস্তানের কাছে হেরে যায়, সেমিফাইনালে উঠবে নিউজিল্যান্ড।

এর বাইরেও একটি হিসাব থাকবে। নিউজিল্যান্ড ও বাংলাদেশ দুই দলই যদি নিজেদের ম্যাচ জেতে, তখন দুই দলেরই পয়েন্ট হবে ৪ করে। সে ক্ষেত্রে সেমিফাইনালের ভাগ্য নির্ধারিত হবে নেট রান রেটে। তবে এসব জটিল হিসাবের প্রয়োজন হবে তখনই, যখন বাংলাদেশ আজ নিউজিল্যান্ডের বিপক্ষে জিতবে।

আরো দেখুন

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে যাচ্ছে সরকার। ২০২৭ শিক্ষাবর্ষে

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ শীর্ষ ৫০ উদ্ভাবনে ড্যাফোডিল এআইয়ের ৬ প্রকল্প

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর শীর্ষ ৫০ উদ্ভাবনের তালিকায়