দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে সাবেক স্থানীয় জনপ্রতিনিধিদের সমাবেশ আজ

দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে রাজধানীতে আজ বুধবার সমাবেশ করবে বিএনপি সমর্থিত সারাদেশের সাবেক স্থানীয় জনপ্রতিনিধি ও বিগত নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা।

সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ হবে। তাদের দাবি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন তারা চান না। আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা যারা বলছেন, তাদের ভিন্ন মতলব আছে। জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে আগে একটি গোষ্ঠী স্থানীয় সরকার নির্বাচন চায়, যা ‘ষড়যন্ত্র’ হিসেবে তারা দেখছেন।‌

জানা গেছে, সারাদেশের বিএনপি সমর্থিত উপজেলার সাবেক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, পৌরসভার সাবেক মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মেম্বার উপস্থিত থাকবেন। এছাড়া সারাদেশের সব সিটি কর্পোরেশন আওতাধীন ওয়ার্ড ও সংরক্ষিত আসনে বিগত নির্বাচনে যেসব কাউন্সিলর প্রার্থী ছিলেন তারাও সমাবেশে অংশ নেবেন।

ময়মনসিংহ জেলার একজন সাবেক ইউনিয়ন চেয়ারম্যান যুগান্তরকে বলেন, বর্তমানে দেশে চুরি, ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধ অনেক বেড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখতে পাচ্ছি। এমন পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন করা হলে তা আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে। এ সুযোগে পতিত স্বৈরাচারের দোসররা পরিস্থিতি ঘোলাটে করার সুযোগ পাবে। এমন পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন করা হলে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা হারাবে, দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবে না। এরপর জাতীয় সংসদ নির্বাচনও সরকারের পক্ষে করা সম্ভব হবে না। তাই আগে এবং দ্রুত জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। তিনি আরো বলেন, দেশের মানুষ গত ১৫ বছর ধরে ভোট দিতে পারেনি। জনগণ জাতীয় সংসদ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। সরকারকে জনগণের প্রত্যাশা উপলব্ধি করে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত। স্থানীয় সরকার নির্বাচনের পাঁয়তারা করলে রাজপথে আন্দোলনে নামবো।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান মহানগর উত্তরের আওতাধীন ৫৪টি ওয়ার্ডে ও সংরক্ষিত আসনে যেসব কাউন্সিলর প্রার্থী ছিলেন তাদেরকে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে উপস্থিত থাকার জন্য বলেছেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকেও সব ওয়ার্ডে ও সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীদের সমাবেশে অংশ নেওয়ার কথা বলা হয়েছে।

জানা গেছে, সব জেলা বিএনপির পক্ষ থেকেও সমাবেশে যোগ দিতে সংশ্লিষ্টদের জানানো হয়েছে। বলা হয়েছে, জাতীয় প্রেসক্লাবের সামনের সমাবেশে বিএনপির সমর্থিত সকল উপজেলার সাবেক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, পৌরসভার সাবেক মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মেম্বার উপস্থিত থাকবেন।

সূত্র জানায়, মঙ্গলবার রাতের মধ্যেই ঢাকা ছাড়া সব জেলার সাবেক জনপ্রতিনিধিরা রাজধানীতে পৌঁছেছেন। আজ তারা সমাবেশে যোগ দেবেন।

আরো দেখুন

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক