আমরা সবাই নতুন বাসা খুঁজছি, নাহিদকে ভারতের সাংবাদিক অর্ক

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে মঙ্গলবার নাহিদ ইসলাম পদত্যাগের পর পশ্চিমবঙ্গের সাংবাদিক অর্ক দেব বলেছেন, ‘আমরা সবাই নতুন বাসা খুঁজছি।’ অর্ক নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে নাহিদের সঙ্গে একটি ছবি দিয়ে এ কথা লিখেন।

পশ্চিমবঙ্গের সাংবাদিকের দেওয়া পোস্টটি তুলে ধরা হলো-

‘নাহিদ ইসলামের সঙ্গে এই ছবিটা যখন উঠছে তখন ঘড়ির কাটায় বাংলাদেশ সময় রাত একটা দশ। তার আগে দেড় ঘণ্টা কথা হয়েছে আমাদের নানা বিষয়ে। নাহিদ ধীর স্থির, বক্তব্যে অবিচল। তর্কে নিরুত্তাপ। কথার মাঝে আমার চোখে ভেসে ওঠে নাহিদের রক্ত জমাট বাঁধা হাত-পায়ের ছবি। বাইশে জুলাইয়ের সেই প্রতিবেদন, যেখানে জানা যায় তুলে নিয়ে গিয়ে অ ত্যা চা র করার পর চোখ-হাত-পা বেঁ ধে রাস্তায় ওকে ফেলে রাখা হয়। এ ঘটনা যারা ভুলে যেতে চায় আমি তাদের সন্দেহ করি।

নাহিদ সেদিন মরেনি, বেঁচে গেছে, বরাতজোরেই। নাহিদের বন্ধুরা, চেনামুখ কত মরেছে। নাহিদ উঠে দাঁড়িয়েছে। মারের ব্যবস্থাপক পালিয়েছে। নাহিদরা সরকার গড়েছে, ঠিক করেছে, ভুল করেছে। কিন্তু চেষ্টা করেছে। আমার উপলব্ধি, নাহিদ-মাহফুজরা জানে ওরা কোনো রাজনীতি করতে চায়। ওদের আত্মপ্রশ্ন আছে। নিজেকে জানার অহংও আছে। পুরনো ছকের ভাবনায় ওদের এই বোঝাপড়াকে পড়া যাবে না। আজ সেই রাজনীতি, সেই ডিসকোর্স একটা অবয়ব চাইছে, নাহিদ তাই বেইলি রোডের বাংলো, কনভয় ছেড়ে, আজ থেকে আবার রাস্তায়। যে রাস্তায় ওঁকে চোখ বেঁধে ফেলে রেখে গেছিল র‍্যাব।

নাহিদ, এই যে বিরুদ্ধবাদীর চোখ বেঁধে ফেলা, আসলে এর উলটোপথে হাঁটা শুরু আজ থেকে। মনে পড়ছে আপনার কালশিটে। মনে পড়ছে ব্যাডমিন্টন কোর্টে দাঁড়িয়ে আপনার স্বগতোক্তি, ভাই নতুন একটা বাসা খুঁজতে হবে। আমরা সবাই নতুন বাসা খুঁজছি, যে বাসা সবার, পক্ষের-বিপক্ষের-প্রান্তিকের, বিশ্বজুড়ে যাদের গায়ে মনে কালশিটে আজও, তাদের সবার।’

আরো দেখুন

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে যাচ্ছে সরকার। ২০২৭ শিক্ষাবর্ষে

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ শীর্ষ ৫০ উদ্ভাবনে ড্যাফোডিল এআইয়ের ৬ প্রকল্প

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর শীর্ষ ৫০ উদ্ভাবনের তালিকায়