ইবরাহিমের সাফল্যের নেপথ্যে রশিদ খানের ‘গুগলি’

ছোট দেশের বড় তারকা হিসেবে ক্রিকেট বিশ্বে জনপ্রিয় রশিদ খান। আফগান এই লেগ স্পিনার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ধারাবাহিক পারফর্ম করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

দেশের ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর আইপিএলের পোস্টার বয় বনে গেছেন রশিদ খান। বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে বিশ্ব সেরাদের সঙ্গে খেলে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন আফগান এই লেগি। সুযোগ পেলেই সেই অভিজ্ঞতা শেয়ার করেন সতীর্থদের সঙ্গে। তার পরামর্শে দীর্ঘ এক বছর পর ওয়ানডে ক্রিকেটে ফিরে বিশ্ব রেকর্ড গড়েছেন ইবরাহিম জাদরান।

বুধবার পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয় আফগানিস্তান। এই ম্যাচে ইংরেজ বোলারদের তুলোধুনো করে ১৪৬ বলে ১২টি চার আর ৬টি ছক্কার সাহায্যে ১৭৭ রানের টুর্নামেন্টের রেকর্ড সর্বোচ্চ রানের ইনিংস খেলে ইতিহাস গড়েন আফগান তারকা ওপেনার ইবরাহিম জাদরান। তার ব্যাটিং তাণ্ডবের কারণেই ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে প্রাথমিক বিপর্যয়ে পড়ে যাওয়া আফগানিস্তান, শেষ পর্যন্ত ৭ উইকেটে ৩২৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে।

প্রথম ইনিংস শেষে রেকর্ড গড়া ইনিংস খেলার অনুপ্রেরণায় সতীর্থ রশিদ খানকে কৃতিত্ব দেন ইবরাহিম জাদরান। আফগান তারকা ওপেনার বলেন, খেলার আগে রশিদ খানের সঙ্গে আমার আড্ডা হয়। আমি যখনই রশিদ খানের সঙ্গে খেলা নিয়ে আলাপ-আলোচনা করি তখন বড় স্কোর পাই।

ইবরাহিম জাদরান আরও বলেছেন, আমি গত এক বছর ওয়ানডে ক্রিকেটের বাইরে ছিলাম। এই ম্যাচের আগে গত দুই দিন আমি ইংলিশ সাবেক তারকা জোনাথন ট্রটের সঙ্গে কথা বলেছি, সেই দুই দিন তাকে জিজ্ঞেস করলাম, কি দেখছ, ভিন্ন কিছু? বললেন, ‘তুমি খুব ভালো খেলছ। একবার ৪০ রান পেরিয়ে গেলে বড় ইনিংস খেলবে।’

১৭৭ রানের ইনিংস খেলার পেছনে ব্যাটিং পরামর্শক পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ইউনিস খানকেও কৃতিত্ব দিয়েছেন ইবরাহিম। তিনি বলেন, আমাকে ইউনিস খান ভালো পরামর্শ দিয়েছেন। তিনি তার ক্যারিয়ারের অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করছেন। আমি নেট সেশনে তার সঙ্গে ব্যাটিংয়ের খুঁটিনাটি অনেক কথা বলার চেষ্টা করছি।

আরো দেখুন

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক