ব্রিটিশ পার্লামেন্টে সম্মাননা পেলেন পাকিস্তানি অভিনেত্রী বুশরা আনসারি

পাকিস্তানি ড্রামায় অসামান্য অবদান ও সামাজিক কর্মকাণ্ডের জন্য ব্রিটিশ পার্লামেন্টের প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড অব রিকগনিশন পুরস্কারে ভূষিত হলেন দেশটির কিংবদন্তি অভিনেত্রী বুশরা আনসারি।

ব্রিটিশ এশিয়ান সোসাইটি এবং সামারা ইভেন্টস ইউকে’র আয়োজনে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রিটিশ এমপি ইয়াসমিন কুরেশি। এ সময় উপস্থিত ছিলেন এমপি আফজাল খান, ব্রিটিশ এশিয়ান সোসাইটির চেয়ারম্যান এ হক, মারিয়া সোরায়া, আমাল হাফিজ। এছাড়া পাকিস্তানি কমিউনিটি অনেক নেতা, শিল্পী এবং অভিনেত্রীর ভক্তরা-অনুরাগীরাও উপস্থিত ছিলেন।

ব্রিটিশ পার্লামেন্টের এমন সম্মাননা পেয়ে দারুণ উচ্ছ্বসিত অভিনেত্রী বুশরা।

তিনি বলেন, এমন মর্যাদপূর্ণ জায়গা থেকে এ পুরস্কার লাভ করা আমার জন্য বিশাল সম্মানের।

বুশরা তার ভাষণে পাকিস্তানি নাটকগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। তিনি জানান, এসব ড্রামাগুলো দেশের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্যবাহী পোশাক এবং উর্দু ভাষা প্রচোরে সহায়ক হয়েছে। পাকিস্তানি নাটকগুলো শুধু যুক্তরাজ্যে নয়, পুরা বিশ্বব্যাপী দেখা হয়।

অভিনেত্রী এই পুরস্কারটি তার সহকর্মী শিল্পী এবং কাহিনীকারদের উদ্দেশে উৎসর্গ করেছেন।

তাদের উদ্দেশ্যে তিনি বললেন, বিশ্বব্যাপী পাকিস্তানের সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শনের জন্য কঠোর পরিশ্রম করেছেন তারা।

তিনি এই স্বীকৃতির জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাদের সম্মিলিত প্রচেষ্টার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

অনুষ্ঠানে এমপি ইয়াসমিন কুরেশি অভিনেত্রী বুশরা আনসারির দীর্ঘ ক্যারিয়ারের প্রশংসা করেন এবং আন্তর্জাতিক স্তরে পাকিস্তানি সংস্কৃতি জনপ্রিয় করতে তার বিশাল প্রভাবকে উল্লেখ করেন।

ইয়াসমিন বলেন, বুশরা আনসারি শুধু বিনোদনই দেননি, তিনি সাংস্কৃতিক দূত হিসেবেও কাজ করেছেন। প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন এবং পাকিস্তানের সমৃদ্ধ শিল্প ঐতিহ্যকে বিশ্বের কাছে পরিচিত করেছেন।

অনুষ্ঠানের শুরুতে বুশরা আনসারির আইকনিক টেলিভিশন চরিত্রগুলোর প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ চরিত্রগুলো তাকে পাকিস্তান এবং বিশ্বব্যাপী দর্শকদের মধ্যে জনপ্রিয় করেছে।

এর আগে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান ও অভিনেতা ফাহাদ মুফতাক এ সম্মাননায় ভূষিত হন।

আরো দেখুন

কার প্রেমে মগ্ন পূজা চেরী!

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী শহরের কোলাহল ছেড়ে সমুদ্রের অপার নীলিমায় হারিয়ে গেছেন। ব্যস্ত

সংঘাত নয়, প্রতিশোধ নয়—ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়তে চাই: রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন— সংঘাত নয়, সংঘর্ষ নয়,

ইউক্রেন যুদ্ধ থামানোর আভাস দিলেন ট্রাম্প, পাঠাচ্ছেন জামাতা ও দূত

চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ অবসানের পরিকল্পনা নিয়ে মস্কো ও কিয়েভে যাচ্ছেন মার্কিন

বিশ্বজুড়ে বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি

বিশ্বজুড়ে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি।

মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের রেশ কাটতে না কাটতেই এবার অবসরের ঘোষণা দিলেন

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪ কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ