জিয়া সাংস্কৃতিক সংগঠনের পরিচিতি সভা

জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশ থেকে সাংস্কৃতিক জগত ও জিয়া সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।

বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে এ পরিচিত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রফেসর ড. সুকোমল বড়ুয়া।

উপস্থিত ছিলেন- জিসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সাবরিনা শারমিন হুসেন মিষ্টি, নারী উদ্যোক্তা হোসনে আরা নাজসহ সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা। অনুষ্ঠানের উদ্বোধন করেন চলচ্চিত্র অভিনেত্রী ও জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী।

অনুষ্ঠানে জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সাবরিনা শারমিন বলেন, আমরা আমাদের দেশের সাংস্কৃতিক জগতকে এগিয়ে নিতে সদা সর্বদা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। আমাদের সাংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে। আমাদের দেশের সাংস্কৃতিক অঙ্গনে বাংলাদেশের প্রেসিডেন্ট শহিদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অবদান কখনো ভুলার মতো নয়। খালেদা জিয়া এ দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন আমাদের সাংস্কৃতিক অঙ্গন বিশ্বের সব দেশের কাছে পরিচিতি লাভ করে।

এছাড়া আমাদের সাংস্কৃতিক জগতকে এগিয়ে নিতে খালেদা জিয়া সব সময় কাজ করে গেছেন। মাঝখানে স্বৈরাচার সরকারের আমলে এ সংস্কৃতিতে বড় ধরনের ভাটা পড়লেও আমাদের জিয়া সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে আমরা সেই ভাটা কাটিয়ে আবার বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবো ইনশাআল্লাহ।

জিয়া সাংস্কৃতিক সংগঠনের পরিচিতি সভায় এ সংগঠনকে এগিয়ে নিতে বক্তারা নানা ধরনের পরামর্শ ও আলোচনা করে সাংস্কৃতিক ব্যক্তিদের প্রতি আহবান জানান।

আরো দেখুন

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে যাচ্ছে সরকার। ২০২৭ শিক্ষাবর্ষে

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ শীর্ষ ৫০ উদ্ভাবনে ড্যাফোডিল এআইয়ের ৬ প্রকল্প

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর শীর্ষ ৫০ উদ্ভাবনের তালিকায়