ডিসেম্বরকে সামনে রেখেই নির্বাচনের সমস্ত প্রস্তুতি চলছে: ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আইনশৃঙ্খলার অবস্থার উন্নতি আস্তে আস্তে হয়েছে এবং আমরা আশা করি আগামী দুই তিন মাসের মধ্যে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ প্রশাসনিক চেইন অব কমান্ড অন্যান্য সময়ের তুলনায় আরও অনেক উন্নতি হবে। নির্বাচন পরিচালনা করার মতো পরিবেশ আমরা ডিসেম্বরেই ইনশাআল্লাহ পাব। ডিসেম্বরকে সামনে রেখেই নির্বাচনের সমস্ত প্রস্তুতি গ্রহণ করছে নির্বাচন কমিশন। তবে স্থানীয় নির্বাচন হলে তা সম্ভব নয়, সে ক্ষেত্রে এক বছর সময় লাগবে।

বুধবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির অংশ হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আসন বিন্যাসের বিষয়টি একটি কঠিন কাজ, তারপরও আমাদের প্রায় ৪শর মতো আবেদন পেন্ডিং আছে, সে আবেদনগুলো নিষ্পত্তি করতে হলে যে বিদ্যমান ডি-লিমিটেশন আইন আছে সেটিকে সংশোধন করতে হবে এবং সেই আইন সংশোধনীর উদ্যোগ আমরা নিয়েছি, আইন সংশোধন হলে পরে আমরা এ কাজটি করব।

তিনি বলেন, এ দেশের মানুষ ভোট দিতে আগ্রহী, তাই বলেই উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ভোটার হওয়ার জন্য কষ্ট করছেন তারা।

অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা ও উপজেলার নির্বাচন কর্মকর্তারা অংশ নেন।

আরো দেখুন

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে যাচ্ছে সরকার। ২০২৭ শিক্ষাবর্ষে

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ শীর্ষ ৫০ উদ্ভাবনে ড্যাফোডিল এআইয়ের ৬ প্রকল্প

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর শীর্ষ ৫০ উদ্ভাবনের তালিকায়