ফ্যাসিবাদের সময় ইতিহাসকে বিকৃত করার চক্রান্ত হয়েছিল: ফখরুল

ফ্যাসিবাদের সময় ইতিহাসকে বিকৃত করবার চক্রান্ত হয়েছিল বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সেই ইতিহাস তারা (আওয়ামী লীগ) ১৫ বছর ধরে বিকৃত করেছে। কিন্তু বাস্তবতা এমন যে-কেউ ইচ্ছে করলেই সঠিক ইতিহাসকে ভুলে যাওয়া যায় না, বিকৃত করা সম্ভব হয় না। আজকে এটা প্রতিষ্ঠিত হয়েছে, মুক্ত চিন্তার মধ্য দিয়েই সঠিক ইতিহাস আমরা জানতে পারি।

বুধবার সন্ধ্যায় বইমেলায় বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দেশ স্বাধীনের পর আওয়ামী লীগের একদলীয় শাসন ব্যবস্থা ছিল বাকশাল। সেখান থেকে নিয়ে এসেছিলেন বহুদলীয় গণতন্ত্র, মুক্ত সংবাদপত্র জিয়াউর রহমান। সংস্কার শুরু করেছিলেন এটা এখন অনেকেই ভুলে গেছেন। এই তরুণ প্রজন্মের অনেকেই হয়তো জানেন না যে বাকশালের মধ্য দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল সব সংবাদপত্র। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটা মুক্ত করে দিয়েছিল, মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। আর বেগম খালেদা জিয়া তিনি পরিবর্তনের মধ্য দিয়ে সংসদীয় গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছিলেন। তত্ত্বাবধায়ক সরকারের বিধান নিয়ে এসেছিলেন, সংবিধানে সন্নিবেশিত করেছিলেন। আজকে আবার সবাই একমত হচ্ছে, বাংলাদেশে যে রাজনৈতিক সংস্কৃতি, সে সংস্কৃতির প্রেক্ষিতে এমন একটা ব্যবস্থা থাকা উচিৎ যেনো নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার থাকে। আমরা সে দিকেই এগিয়ে যাচ্ছি।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে সবার কাছে গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে পথকে আরও সহজ করে নিয়ে আসবে।

মোড়ক উম্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ

আরো দেখুন

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে যাচ্ছে সরকার। ২০২৭ শিক্ষাবর্ষে

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ শীর্ষ ৫০ উদ্ভাবনে ড্যাফোডিল এআইয়ের ৬ প্রকল্প

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর শীর্ষ ৫০ উদ্ভাবনের তালিকায়

জাতির প্রয়োজনে সরকারকে যে কোনো সময় সহযোগিতা করবে বিরোধী দল: শফিকুর রহমান

আমাদের দেশ ভালো নেই। জাতির প্রয়োজনে সরকার চাইলে যে কোনো সময় বিরোধী দল সহযোগিতা

যুদ্ধ ও গণহত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না: ট্রাম্পকে আয়ারল্যান্ডের বার্তা

বিশ্বজুড়ে সংঘাত ও সহিংসতার ভয়াবহতার তীব্র নিন্দা জানিয়ে আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট ক্যাথরিন কনলি সাফ জানিয়ে

দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের আইনি নোটিশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’