আজ হারলেও যত টাকা নিয়ে ফিরবেন শান্তরা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ট্রফির মিশন শুরুতেই থেমেছে বাংলাদেশের। টানা দুই হারে ছিটকে পড়া টাইগাররা এখন সান্ত্বনার জয়ের খোঁজে। টুর্নামেন্টে ব্যাটিং-বোলিংয়ে হতশ্রী থাকা নাজমুল হোসেন শান্ত ব্রিগেড যদিও মোটা অঙ্কের টাকা নিয়ে ফিরবে দেশে। আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতে হারলেও আসবে প্রায় তিন কোটি টাকা।

আইসিসি এবার প্রাইজমানি বাড়িয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ঘোষণা জানানো হয়েছে, রানার্স আপ দল পাবে ১.১২ মিলিয়ন ডলার বা প্রায় ১৩ কোটি ৫৭ লাখ টাকার অর্থ পুরস্কার। চ্যাম্পিয়ন দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার বা প্রায় ১৯ কোটি ৪১ লাখ টাকা। বাদ যাবে না অংশগ্রহন করা কোন দল।

প্রাইজমানি অনুযায়ী, সপ্তম ও অষ্টম দল পাবে ১ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার ৪০১ টাকা) করে। এ ছাড়া প্রতিটি দল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পাবে ১ লাখ ২৫ হাজার ডলার (প্রায় ১ কোটি ৫১ লাখ ৩ হাজার ৩৭ টাকা)। যার অর্থ বাংলাদেশ দলের ভাণ্ডারে ইতোমধ্যে তিন কোটি টাকা চলে এসেছে।

টাইগারদের ট্রফির মিশন মোটাদাগে ব্যর্থ হয়েছে। দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে। নূন্যতম লড়াইও জমাতে পারেনি। তবে শেষটি অর্থাৎ আজ পিন্ডিতে যদি পাকিস্তানের পিন্ডি চটকাতে পারেন শান্তরা, তবে টাকার পরিমাণ বাড়বে। তাও প্রায় অর্ধকোটি টাকার মতো।

গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য প্রাইজমানি রাখা হয়েছে ৩৪ হাজার ডলার (৪১ লাখ ৮ হাজার ২৬ টাকা)। পাকিস্তান বধ করা গেলে শান্তদের ৩ কোটি টাকার সঙ্গে যোগ হবে আরও ৪১ লাখ টাকা। পারফর্মে বেহাল দশা হলেও মোটাঅঙ্কের অর্থ নিয়ে ফিরছে শান্ত ব্রিগেড।

আরো দেখুন

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক