বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি স্থগিত

বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবারের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা।

Advertisement

দুপুরের দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এম জে এইচ মঞ্জু নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

তিনি লিখেছেন, ‘জাতীয় স্বার্থে সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ। সুযোগসন্ধানীদের তৎপরতা সবার কল্পনাতীত! দেশের ও জনগণের সার্বিক অবস্থা বিবেচনায় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আজকের পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করা হলো।’

এর আগে গতকাল বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত হয় নতুন ছাত্রসংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে গতকাল এই ছাত্রসংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগান, বিক্ষোভ, ধস্তাধস্তি এবং পরে অন্তত দুই দফা মারামারির ঘটনা ঘটে।

বিক্ষোভকারীরা ছিলেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা নতুন ছাত্রসংগঠনের কমিটিতে তাদের ‘সঠিক প্রতিনিধিত্ব’ দাবি করেন। তারা বলছিলেন, কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়া হয়েছে।

এ নিয়ে সৃষ্ট পরিস্থিতি সন্ধ্যার পর শান্ত হয়। তবে রাতে বাংলামোটরে সড়ক অবরোধ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের ওপর হামলার সুষ্ঠু বিচার না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন। রাত পৌনে ৯টার দিকে শুরু করে ঘণ্টাখানেক তাদের সড়ক অবরোধের কারণে যানজট সৃষ্টি হয়। রাত ১১টার দিকে সড়ক ছেড়ে দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে রাস্তার পাশে অবস্থান নেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এম জে এইচ মঞ্জু বলেছিলেন, হামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থী আহত হয়েছেন। তারা হামলাকারীদের বিচার চান। হামলার বিচারের দাবিতে বৃহস্পতিবার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এতে হামলাকারীদের বিষয়ে কোনো সুরাহা না হলে ২৮ ফেব্রুয়ারি ‘ঢাকা ব্লকেড’ (অবরোধ) করা হবে।

তবে আজ দুপুরের দিকে এম জে এইচ মঞ্জু ফেসবুকে পোস্ট দিয়ে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি স্থগিত করার কথা জানান।

আরো দেখুন

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে যাচ্ছে সরকার। ২০২৭ শিক্ষাবর্ষে

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ শীর্ষ ৫০ উদ্ভাবনে ড্যাফোডিল এআইয়ের ৬ প্রকল্প

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর শীর্ষ ৫০ উদ্ভাবনের তালিকায়