অজুর বক্তব্য নিয়ে আন্তরিক দুঃখ প্রকাশ বুলুর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে ওজু করবেন’- মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

বুধবার বিএনপির মিডিয়া সেলের অফিসিয়াল পেজে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

বিজ্ঞপ্তিতে এই বক্তব্য ‘অজ্ঞানতাবশত’ হয়েছে বলে জানিয়েছেন বিএনপির এ জ্যেষ্ঠ নেতা।

এর আগে মঙ্গলবার কুমিল্লা মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে দেওয়া তার ওই বক্তব্য বিভিন্ন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

প্রতিপক্ষ রাজনৈতিক দল ছাড়াও খোদ বিএনপির সমর্থকরাও এই বক্তব্যের সমালোচনা করেন।

ওই সমালোচিত বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, ‘গত দুই-তিন দিন ধরে কিছু অর্বাচীন, কিছু কথাবার্তা বলছে। তারা বলছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাবা হলে ছেলেরাও কি নেতা হবে না-কি? আমি সেসব অর্বাচীন নাবালক নেতাদের বলতে চাই, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান।

বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসনের ছেলে। জিয়ার উত্তরসূরি হচ্ছেন তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে অজু করবেন। তারেক রহমান বাংলাদেশের অবিসংবাদিত নেতা। তিনি বাংলাদেশে ফিরে আসবেন।’

এই মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করে দেওয়া বিজ্ঞপ্তিতে বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘কুমিল্লা মহানগর বিএনপি’র সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে আমার বক্তব্যের একটি জায়গায় ‘তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে ওজু করবেন’ এই কথাটি মনের অজান্তে বলে ফেলি। আমার বক্তব্যে এই বাক্যটি উচ্চারণ করা মোটেও শোভন হয়নি। আকস্মিকভাবে উচ্চারিত এ ধরনের বক্তব্যের জন্য দলের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের মনে আঘাত হেনেছে। আমার এই বক্তব্যের সাথে দলের নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই।

‘অজ্ঞানতাবশত: উল্লিখিত বক্তব্যের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি,’ বলেন বিএনপির এই সিনিয়র নেতা।

আরো দেখুন

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে যাচ্ছে সরকার। ২০২৭ শিক্ষাবর্ষে

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ শীর্ষ ৫০ উদ্ভাবনে ড্যাফোডিল এআইয়ের ৬ প্রকল্প

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর শীর্ষ ৫০ উদ্ভাবনের তালিকায়