আমরা একতার রাজনীতি চালু করব: হাসনাত আবদুল্লাহ

হাসনাত বলেন, আমরা দীর্ঘ দেড় দশক আওয়ামী জাহেলিয়াতের শাসনের পর আজ মুক্ত হয়েছি। দীর্ঘ দেড় দশক দেশে ছিল বিচারহীনতার সংস্কৃতি। ভারতীয় আগ্রাসনে বিডিআর সদস্যদের হত্যা করা হয়েছে। শাপলা চত্বরে আমাদের ভাইদের ওপর রাতের অন্ধকারে জেনোসাইড চালানো হয়েছে।

তিনি বলেন, আপনারা দেখেছেন রাতের ভোট, দিনের ভোট চালু করার সংস্কৃতি চালু করা হয়েছে।

হাসনাত আরও বলেন, গত ৫ আগস্ট আমরা আওয়ামী দুঃশাসনের কবর রচনা করেছি। আমরা বলতে চাই, এই সংসদে কে যাবে তা নির্ধারণ করবে দেশের খেটে খাওয়া জনতা, এই ভূখণ্ডের মানুষ।

তিনি বলেন, দীর্ঘ সময়ে আমরা জাতি গড়ে তুলতে পারিনি, সুশাসন নিশ্চিত করতে পারিনি, স্বাধীন পুলিশ-বিচার বিভাগ নিশ্চিত করতে পারিনি। বিভাজনের রাজনীতি তৈরি করা হয়েছে। আমরা প্রতিশ্রুতি দিতে চাই যে আমরা স্বাধীন ও কার্যকর প্রতিষ্ঠান গড়ে তুলব। আমরা বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে একতার রাজনীতি চালু করব।

এর আগে বিকাল সোয়া ৪টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠান শুরুর পর আজ শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে অনুষ্ঠানের মূল মঞ্চে ওঠেন নাহিদ ইসলাম, আখতার হোসেনসহ দলটির নেতারা। মঞ্চে তাদের সঙ্গে রয়েছেন সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, সামান্তা শারমিন, নাসীরুদ্দিন পাটোয়ারী।

‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে ইতোমধ্যে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কূটনীতিকরা।

আরো দেখুন

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে যাচ্ছে সরকার। ২০২৭ শিক্ষাবর্ষে

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ শীর্ষ ৫০ উদ্ভাবনে ড্যাফোডিল এআইয়ের ৬ প্রকল্প

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর শীর্ষ ৫০ উদ্ভাবনের তালিকায়