নিউজ ডেস্ক, সাইমুর রহমান, স্বদেশ নিউজ২৪:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উইন্টার ফেস্টিভ্যাল – ২০২৫ ম্যাক্স কোলা ও কেয়া কসমেটিকস এর উদ্যোগে গ্ল্যামার মিডিয়ার আয়োজনে ২৪ ফেব্রুয়ারি থেকে ঢাকার মোস্তফা কামাল আতাতুর্ক রোড বনানী মাঠে অনুষ্ঠিত হয় চারদিন ব্যাপী উইন্টার ফেস্টিভ্যাল। এতে চারদিনেই আয়োজন করা হয় লাইভ কনসার্ট, নৃত্য ও ফ্যাশন শো। ৪র্থ দিনে শিল্পীদেরকে দেওয়া হয় আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবসের সম্মাননা স্বারক, এতে সম্মাননা স্বারক পুরস্কার পেয়েছেন ব্ল্যাক এন্ড হোয়াইট ব্যান্ডের ভোকাল সামির জনি ও আরো বিখ্যাত দেশ বরেণ্যশিল্পীরা।
সামির জনি সম্মাননা পেয়ে উৎসর্গ করেন দেশের সকল শহীদেরকে ও তাদের পরিবারকে। তিনি বলেন আজ আমরা সারা বিশ্বে স্বাধীন বাংলা ভাষায় কথা বলা ও বাংলা ভাষায় গান গাইবার স্বাধীনতা পেয়েছি তাদের বিনিময়ে। তাই আমরা চিরকাল তাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানায়। আর আমি যেহেতু কন্ঠ যোদ্ধা তাই আমিও আমার বাংলা ভাষায় কন্ঠের আওয়াজে দেশের গান সারা বিশ্বের দরবারে পৌঁছে দিবো ও চিরকাল শোনাবো ইনশা আল্লাহ। তিনি আরো কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান গ্ল্যামার মিডিয়াকে ও গ্ল্যামার মিডিয়ার কর্ণধার মাহবুব হক কে এবং কোরিওগ্রাফার সোহাগ খানকে,আর বলেন একজন শিল্পী সম্মাননা পাওয়া মানে হচ্ছে তার কাজের দায়িত্ব বেড়ে যাওয়া, আমিও ইনশা আল্লাহ আমার বিশ্বস্ততার সাথে কাজ করার চেস্টা চালিয়ে যাবো।
আমি আমার অর্জনের সম্মানের কোন ঘাটতি রাখবো না ইনশা আল্লাহ। আমার দর্শক ও সকল ফ্যান ফলোয়ারদের প্রতি আমার অনুরোধ,আপনারা চিরকাল আপনাদের ভালবাসায় আগলে রাখবেন আমাকে ও আমাদের দেশের গানকে। তাহলেই আমরা আমাদের কাজের প্রতি আরো আগ্রহ ও মনোযোগী হবো ইনশা আল্লাহ। আর যখনি যদি আপনাদের ভালবাসার অবহেলা হয় তাহলেই কিন্তু আমরা শিল্পীরা আমাদের কাজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলি।তাই সবার প্রতি অনুরোধ বাংলা গান কে ভালবাসি ও বাংলাদেশকে ভালবাসি।
