বুবলীকে নিশানা করে অপু বিশ্বাসের ইঙ্গিতপূর্ণ পোস্ট

সাম্প্রতিক সময়ে দেশে একের পর এক ধর্ষণের ঘটনায় ফুঁসে উঠেছে জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষকদের বিরুদ্ধে গড়ে উঠেছে দুর্বার আন্দোলন। এদিকে শোবিজ জগতের তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষণের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। ইতোমধ্যে মেগাস্টার শাকিব খান, অভিনেতা নীলয় আলমগীরসহ অনেকেই দোষীদের দ্রুত ও কঠোর শাস্তির দাবি তুলেছেন।

এ মুহূর্তে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে ধর্ষণের শিকার মাগুরার ৮ বছর বয়সি শিশু আছিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে তার নিথর দেহের ছবি ঘুরে বেড়াচ্ছে, যা দেখে মর্মাহত সাধারণ মানুষ। শিশুটির মা অসহায়ভাবে আর্তনাদ করছেন, কাতরাচ্ছেন সন্তানকে নিয়ে। তবে বিনোদন জগতের মায়েদের কাছে এই বেদনার বার্তা কতটা পৌঁছেছে, সে নিয়েও প্রশ্ন উঠেছে।

ঠিক এমন সময় ঢাকাই চিত্রনায়িকা শবনম বুবলী গত রোববার সন্ধ্যায় ফেসবুকে একটি রিল ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায়, তার ছেলে শেহজাদ খান বীর নিজের হাতে বাবা শাকিব খান ও মা শবনম বুবলীর নাম পাশাপাশি লিখছে। এই ভিডিও পোস্টের পরই চিত্রনায়িকা অপু বিশ্বাস একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেন, যা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।

অপু বিশ্বাস লিখেছিলেন, ‘এক মা তার মৃত্যুর মুখে ঢলে পড়া সন্তানের জন্য হাহাকার করছে, আরেক মায়ের আদিখ্যেতা উপচে পড়ছে।’

এই পোস্টের পর নেটিজেনদের ব্যাখ্যা, অপু বিশ্বাস এখানে দুজন মায়ের প্রসঙ্গ তুলেছেন—একজন মাগুরার সেই ধর্ষণের শিকার শিশুর মা, আর অন্যজন বুবলী, যিনি ছেলের ভিডিও শেয়ার করেছেন। যেখানে একটি শিশু মৃত্যুর সঙ্গে লড়ছে, সেখানে বুবলীর এমন পোস্ট অনেকের চোখে ‘আদিখ্যেতা’ বলেই মনে হয়েছে।

শাকিব খানকে ঘিরে অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্ব বহুদিনের। তারা বারবার নানা ইস্যুতে আলোচনায় এসেছেন। তবে শাকিব খান বরাবরই এ নিয়ে মন্তব্য এড়িয়ে চলেন এবং দুজনকেই তার ‘অতীত’ বলেই দূরে সরিয়ে রাখেন।

আরো দেখুন

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে যাচ্ছে সরকার। ২০২৭ শিক্ষাবর্ষে

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ শীর্ষ ৫০ উদ্ভাবনে ড্যাফোডিল এআইয়ের ৬ প্রকল্প

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর শীর্ষ ৫০ উদ্ভাবনের তালিকায়