বিশ্বকাপে পাকিস্তান, বাংলাদেশের সামনে যে সমীকরণ

৬ দলের লড়াই এখন তিন দলে থেমেছে। থাইল্যান্ডের মেয়েদের গুঁড়িয়ে পাকিস্তান নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। বাকি আরেকটি টিকিটের জন্য পাঁচ দলের লড়াই। একটু কাঁটছাঁট করে বললে—মেয়েদের ২০২৫ বিশ্বকাপের বাকি একটি টিকিটের জন্য লড়বে তিনটি দল—বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।

গতকাল থাই মেয়েদের বিপক্ষে নিজেদের হিসেব-নিকেশ চুকিয়ে দিয়েছে পাকিস্তানের মেয়েরা। সিদ্রা আমিনের ৮০ রানের ক্যামিও, ফাতিমা সানার দুর্দান্ত ফিফটির পর পাকিস্তানের বোলাররা সেরেছে বাকি কাজ। ফাতিমা-নাসরা সিন্দু-রামেন শামিমের তিনটি করে উইকেটে পাকিস্তান পেয়েছে টানা চার জয়। এক ম্যাচ বাকি রেখেই নিশ্চিত হয়েছে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলার টিকিট।

পাকিস্তানকে বিশ্বকাপের টিকিট পাইয়ে দিয়েছেন ফাতিমা সানা— সংগৃহীত ছবি
বাকি এক টিকিটের পেছনে ছুটছে তিন দল। এই লড়াইয়ে বাংলাদেশ অনেকটা এগিয়ে। নিগার সুলতানা জ্যোতিরা চার ম্যাচের জিতেছে তিনটিতে। বাকি ম্যাচে জয় পেলে হিসেব-নিকেশ ছাড়াই নিশ্চিত করবে বিশ্বকাপে খেলার যোগ্যতা। হারলেও সুযোগ থাকছে। নেট রান রেটের হিসেবে বাংলাদেশ এখন অনেকটা এগিয়ে।

তবে আগামীকাল সকাল ১০.৩০টায় পাকিস্তানের কাছে বড় হারলে এবং ওয়েস্ট ইন্ডিজ যদি থাই মেয়েদের গুঁড়িয়ে দেয়, তবে রান রেটের ব্যবধানে বাদ পড়তে পারে টাইগ্রেসরা। বাংলাদেশের অবশ্য সুযোগ আছে আরেকটি সমীকরণে। যদিও সেটি খুব কঠিন বটে!

বাকি থাকা ম্যাচে থাই মেয়েদের বিপক্ষে হারতে হবে ক্যারিবিয়ান মেয়েদের এবং স্কটল্যান্ডের বিপক্ষে জয় প্রত্যাশা করতে হবে আইরিশদের। তাহলে ৬ পয়েন্ট নিয়েই বিশ্বকাপে যাবে বাংলাদেশ। পয়েন্ট টেবিলে এই মুহূর্তে ৪ করে পয়েন্ট ওয়েস্ট ইন্ডিজ ও স্কটিশ মেয়েদের। নিগারদের মতো তাদেরও বাকি এক ম্যাচ।

৮ দলের পঞ্চাশ ওভারের বিশ্বকাপে স্বাগতিক হিসেবে আছে ভারত। সরাসরি সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। বাকি দুই দলের একটি পাকিস্তান। অন্যটি কার হাতে উঠছে, তা জানা যাবে আগামীকাল।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের