জন্মদিনে মেয়ে কেক বানিয়েছে, এটাই তো সবচেয়ে বড় উপহার : মিথিলা

অভিনেত্রীর বাইরেও তিনি একজন গবেষক, শিক্ষক, কণ্ঠশিল্পী, গীতিকার। শুধু তা-ই নয়, একজন লেখক এবং উন্নয়নকর্মীও। গবেষণা বিষয়ক লেখালেখির পাশাপাশি শিশুদের জন্য বইও লেখেন তিনি। এক নামের পাশেই যার এত পরিচয় তার গুণ সম্পর্কে আর নতুন করে কিছু বলার অপেক্ষাই রাখে না।

বলছিলাম নন্দিত মডেল ও অভিনেত্রী মিথিলার কথা। পুরো নাম রাফিয়াত রশীদ হলেও মিথিলা নামেই তিনি সর্বজন পরিচিত। স্বামী, সংসার ও সন্তান; নিজেকে শুধু এই তিন ‘স’-তে আবদ্ধ রাখেননি; রূপে, গুণে আর অভিনয়ে নিজেকে নিয়ে গিয়েছেন এক অনন্য মাত্রায়।
আজ এই অভিনেত্রীর জন্মদিন।

ঘড়ির কাঁটায় ১২টা বাজার আগে থেকেই সহকর্মী, ভক্ত অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন মিথিলা। তবে তার দিনের শুরুটা বেশ চমৎকারভাবে হয়েছে বলে জানান তিনি।

জন্মদিন উপলক্ষে তার একমাত্র মেয়ে আইরা তাহরিম খান নিজ হাতে কেক বানিয়েছেন এবং সেই কেক কেটেই জন্মদিনের প্রথম প্রহর শুরু হয় মিথিলার। অভিনেত্রী বললেন, ‘আইরা আমার জন্য নিজ হাতে কেক বানিয়েছে, এটাই তো আমার জন্য সবচেয়ে বড় উপহার।

সে টুকটাক অনেক কিছুই করার চেষ্টা করে, আমার কাজে আমাকে সব সময় ভীষণভাবে সহযোগিতা করে। মাঝে মাঝে আমাকে সারপ্রাইজ দেয়। এগুলোই তো আমাকে আনন্দ দেয়।’
জন্মদিন কেমন কাটছে প্রশ্ন করতেই এমন কথাগুলো বলছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী।

এরপর তিনি বললেন, এখন অফিসে আছি। কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছি। সবাই জন্মদিন ঘিরে নানা রকম ভালোবাসায় মোড়ানো শুভেচ্ছা বার্তা দিচ্ছে, ভালো লাগছে। জন্মদিন নিয়ে তো তেমন কোনো পরিকল্পনা থাকে না। অফিস শেষ করে মেয়েকে নিয়ে একটু বের হবো। একটু ঘুরব তারপর মা-মেয়ে একসঙ্গে বাহিরে ডিনার করব। পুরো সময়টা আইরার জন্য।

প্রায় দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ার তার। দীর্ঘ এই ক্যারিয়ারে অনেক চরাই- উতরাই পার করেছেন। তবে কোনো কিছু নিয়েই তার কোনো অভিযোগ নেই। প্রাপ্তির তালিকায় সবার কাছ থেকে পাওয়া ভালোবাসাটাই তার কাছে মুখ্য।

মিথিলা বললেন, ‘সত্যি বলতে, এখন পর্যন্ত যা পেয়েছি, জীবন আমাকে যা দিয়েছে তাতেই আমি তৃপ্ত। অনেক কিছু পেয়েছি। এর বাইরে আমার কোনো অভিযোগ নেই। এতটা সময় ধরে দর্শকরা আমাকে ভালোবাসা দিয়ে আসছেন, এটা আমার জন্য আশীর্বাদ।’

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার অভিনীত ‘জলে জ্বলে তারা’ সিনেমা। এ ছাড়া ওটিটিতে গেল ঈদে এসেছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিজন ২। দুটো কাজ থেকেই পেয়েছেন দর্শকের প্রশংসা ও ভালোবাসা।

মিথিলার ভাষ্যে, “আমি তো খুব বেশি কাজ করি না। বছরে একটা কিংবা দুইটা কাজ করি। সারা বছরই তো অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকি। এর মধ্যে যখন ভালো কোনো প্রজেক্ট পাই তখন একটু সময় বের করে অভিনয় করার চেষ্টা করি। সম্প্রতি মুক্তি পাওয়া দুটো কাজ থেকেই দর্শকের অনেক ভালোবাসা পেয়েছি, ‘জলে জ্বলে তারা’ সিনেমার জন্য বাইফা অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর সম্মাননা পেয়েছি।”

এর মধ্যে নতুন কোনো কাজে এখনো চুক্তিবদ্ধ হননি বলেও জানান তিনি। এর বাইরে তিনি এখন ব্যস্ত রয়েছেন পিএইচডি সম্পন্ন করা নিয়ে।

আরো দেখুন

কার প্রেমে মগ্ন পূজা চেরী!

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী শহরের কোলাহল ছেড়ে সমুদ্রের অপার নীলিমায় হারিয়ে গেছেন। ব্যস্ত

সংঘাত নয়, প্রতিশোধ নয়—ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়তে চাই: রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন— সংঘাত নয়, সংঘর্ষ নয়,

ইউক্রেন যুদ্ধ থামানোর আভাস দিলেন ট্রাম্প, পাঠাচ্ছেন জামাতা ও দূত

চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ অবসানের পরিকল্পনা নিয়ে মস্কো ও কিয়েভে যাচ্ছেন মার্কিন

বিশ্বজুড়ে বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি

বিশ্বজুড়ে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি।

মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের রেশ কাটতে না কাটতেই এবার অবসরের ঘোষণা দিলেন

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪ কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ