ডেস্করিপোর্ট:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা নিজস্ব অর্থায়নে পরিচালিত জাতীয়তাবাদী সাইবার দল সিলেট জেলা শাখার আংশিক কমিটি অনলাইন এক্টিভিটিসদের দিয়ে ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল কেন্দ্রীয় কমিটি। অনলাইন এক্টিভিটিস নাজমুল হোসেন শিমুল কে সভাপতি ও ছমির উদ্দিন মাশহুদ কে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গতকাল ২১ নভেম্বর রোজ শুক্রবার অনুমোদন করেছে জাতীয়তাবাদী সাইবার দল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি হাজী কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি— কবি এস.পি সেবু, সহ-সভাপতি গোলাম আকবর, মোঃ রফিকুল ইসলাম শাকিব, আমির হোসেন জাকির, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান আহমদ সুহিন, মোঃ সুজেল আহমদ, আব্দুল কাইয়ূম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাজন আহমদ রুপন, প্রচার সম্পাদক – তামভীর আহমদ, সহ-প্রচার সম্পাদক আব্দুর রউফ, দপ্তর সম্পাদক মোঃ আমজাদ আহমদ, সহ-দপ্তর সম্পাদক ইমন মিয়া ও অর্থ সম্পাদক সিদ্দিক আহমেদ। Post navigation বিএনপির দুই নেতার বহিস্কাদেশ প্রত্যাহার। নেতাকর্মীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন। চিরিরবন্দরের ৩ কৃতি ফুটবলারদের সংবর্ধনা