আমতলী (বরগুনা) প্রতিনিধি।।
আমতলীর বিদায়ী ইউএনও মো. রোকনুজ্জামান খানকে বিদায় উপলক্ষে রবিবার দুপুর দেড়টায় লোকজ রিসোর্স সেন্টারে এক বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। বেসরকারী সংগঠন এনএসএস-নজরুল স্মৃতি সংসদ এর সভার আয়োজন করে।
এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও মো. রোকনুজ্জামান খান। সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, ওয়ার্ল্ড ভিশন আমতলীর এরিয়া ম্যানেজার বিভুদান বিশ^াস প্রমুখ। সভা শেষে ইউএনওকে এনএসএস এর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এর আগে বিদায়ী ইউএনওকে আমতলী পৌরসভা ও অফিসার্স ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে একাধিক সংবর্ধনা প্রদান করা হয়।#
————————————————————————————————————-
আরও খবর:
গ্রামীন ব্যাংকের সাবেক ডিজিএম এমদাদ হোসেন তালুকদারের মৃত্যু
আমতলী (বরগুনা) প্রতিনিধি।।
গ্রামীন ব্যাংকের সাবেক ডিজিএম আমতলী পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. এমদাদ হোসেন তালুকদার (৭০) শনিবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজেউন) মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। রবিবার সকাল ১০টায় জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। #
——————————————————————–
আরও খবর:
আমতলীতে বিএনপি নেতার গনসংবর্ধণা
আমতলী (বরগুনা) প্রতিনিধি।।
আমতলী উপজেলা বিএনপির বহিস্কৃত সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির তার সদস্য পদ ফিরে পাওয়ায় রবিবার দুপুরে বিএনপি ও অংগসংগঠনের পক্ষ থেকে হাজার হাজার নেতা কর্মীর উপস্থিতিতে গনসংবর্ধণা দেওয়া হয়।
আমতলী উপজেলা পরিষদ চত্ত্বরের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত গনসংবর্ধণা সভায় সভাপত্বি করেন বিএনরি ভারপ্রাপ্ত আহবায়ক জহিরুল ইসলাম মামুন। সভায় বক্তব্য রাখেন সংবর্ধিত সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান হিরু, পৌর বিএনপি ও যুবদলের আহবায়ক কবির উদ্দিন ফকির, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট গাজী মো. তৌহিদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সম্পাদক বৃন্দ। এর আগে জালাল উদ্দিন ফকিরকে আমতলীর শাখারিয়া থেকে সড়ক পথে হাজার হাজার নেতা কর্মীরা মোটর বাইক শোভাযাত্রা সহকারে আমতলী নিয়ে আসেন। দ্বাদশ নির্বাচনের আগে বহিস্কার হন সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির। বহিস্কার হলেও তিনি দলীয় আদর্শ ধারন করে কেন্দ্রীয় সকল নির্দেশনা তার অনুসারীদের নিয়ে বাস্তবায়ন করতেন এজন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গত ২৪ নভেম্বর রুহুল কবির রিজভীর স্বক্ষরিত এক পত্রে তার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়। #