আমতলী(বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে । আমতলী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদ্প্তরের আয়োজনে ,বেসরকারী সংস্থা এনএসএস , ফুড ফর হাংগ্রী ,ওয়ার্ল্ড ভিশন ,ইসলামী রিলিফ এর সহযোগিতায় সকাল ১০ টায় র্যালী , বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন , আমতলী থানার অফিসার ইন চার্জ (তদন্ত) মো: সাইফুল ইসলাম, বিআর ডিবি কর্মকর্তা মো: ফিরোজ আলম, আনসার বিডিবি কর্মকর্তা অভিজিৎ , মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক সামসুন নাহার বেগম , আমতলী শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম, সাংবাদিক মো: জাকির হোসেন, হায়াতুজ্জামান মিরাজ, নির্বাচিত শ্রেষ্ঠ অদম্য নারী মারজিয়া , সন্ধা রাণী (প্রমুখ) #
