আমতলী(বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে আন্তর্জাতিক দুর্নিীতি বিরোধী দিবস পালিত হয়েছে । আমতলী উপজেলা প্রশাসন এর উদ্যেোগে সকাল সারে দশটায় আমতলী শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় জাতীয় সংগীতের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্ত্বোলন করা হয় । এর পরে মানববন্ধন কর্মসূচি পালন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজলা সহকারী কমিশনার (ভূমি) মো: আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ,আমতলী থানার ওসি (তদন্ত) মো: সাইফুল ইসলাম, সমবায় অফিসার মো: আজাদুর রহমান, বিআরডিবি অফিসার মো: ফিরোজ আলম, আনসার ভিডিবি অফিসার অভিজিত চন্দ্র অভি । আমতলী প্রেসক্লাবের সভাপতি মো: রেজাউল করিম ,এনজিও ফোরামের সভাপতি সাংবাদিক মো: জাকির হোসেন , সাংবাদিক হায়াতুজ্জামান মিরাজ, (প্রমুখ) #
