জাতীয় দলে আর খেলার ‘ইচ্ছা’ নেই অলরাউন্ডার সাকিবের

সবশেষ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব আল হাসান, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশের বাইরে অবস্থান করছেন। যে কারণে তাকে আর জাতীয় দলের জন্য বিবেচনা করা হচ্ছে না।

বারবার দেশে ফেরার গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত আর ফেরা হয়নি সাকিবের। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকায় এখন আর দেশের হয়ে খেলার ইচ্ছে নেই এই অলরাউন্ডারের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব বলেছেন, ‘আমি কাউকে দেখাতে কিছু করছি না। আমার এখন খুব একটা শখ নেই যে জাতীয় দলে খেলতেই হবে। আমি আমার ক্রিকেটটা পছন্দ করি। বিভিন্ন লিগে ক্রিকেটটাই খেলে যাচ্ছি।’

এক সময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডার আরও বলেন, ‘আমি আসলে এত চিন্তা করি না যে পরে কী আছে। এখন খেলার সুযোগ আছে, চেষ্টা করছি যতটুকু সম্ভব ভালো করা যায়।’

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘আইএল পুরোটা খেলতাম। তারপর যদি বিপিএলে খেলার সুযোগ থাকত, তাহলে খেলতাম।’ ঘরের মাঠে বিদায়ী ম্যাচ খেলার ইচ্ছা অবশ্য সাকিব অনেকবার প্রকাশ করেছেন।

সাকিব আল হাসান

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের