জি সিরিজে পার্থ বড়ুয়ার নতুন গান ‘সহজলভ্য নই’

নতুন গান নিয়ে এলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী পার্থ বড়ুয়া। গানের শিরোনাম ‘সহজলভ্য নই’। শুক্রবার গানটি প্রকাশ করেছে দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ।

গানটির কথা ও সুর করেছেন আহমেদ রাজীব। রোমান্টিক আবহ ও গভীর আবেগঘন কথায় সাজানো এই গানটি ইতোমধ্যেই শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

‘সহজলভ্য নই’ গানে পার্থ বড়ুয়ার কণ্ঠে শোনা যাবে ভিন্ন এক আবেগের প্রকাশ, যেখানে ভালোবাসা, আত্মমর্যাদা ও অনুভূতির সূক্ষ্ম দিকগুলো উঠে এসেছে। গানের কথায় যেমন রয়েছে সম্পর্কের জটিলতা, তেমনি রয়েছে নিজেকে সহজে বিলিয়ে না দেওয়ার এক দৃঢ় বার্তা।

সংগীতপ্রেমীদের জন্য গানটি এখন জি সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে উপভোগের জন্য উন্মুক্ত রয়েছে। গানটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই বলছেন, এটি পার্থ বড়ুয়ার সাম্প্রতিক সময়ের অন্যতম ব্যতিক্রমধর্মী কাজ।

বাংলা ব্যান্ড সংগীতের অন্যতম পরিচিত মুখ পার্থ বড়ুয়ার কণ্ঠে বহু জনপ্রিয় গান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য- ‘চল বদলে যাই’, ‘অভিমানে’, ‘ভুল ঠিকানা’, ‘বৃষ্টি ভেজা সন্ধ্যা’, ‘দেখা হবে বন্ধু’সহ অসংখ্য গানগুলোতে ভালোবাসা, জীবনদর্শন ও সময়ের প্রতিচ্ছবি ফুটে উঠেছে, যা শ্রোতাদের মাঝে দীর্ঘদিন ধরে জনপ্রিয়।

জি সিরিজ থেকে বিভিন্ন সময় পার্থ বড়ুয়ার একাধিক গান প্রকাশ পেয়েছে। এই গানগুলোও দর্শক-শ্রোতাদের মাঝে ভালো সাড়া ফেলেছে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপকভাবে উপভোগ করা হচ্ছে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের