চৌমুহনীতে বিভিন্ন শ্রমিক সংঘটনের উদ্যোগে মহান মে দিবস পালিত

Ajker-Somoy-digital-logoমোফাজ্জল হোসেন টিপু, নোয়াখালী প্রতিনিধিঃ

মহান মে উদযাপন উপলক্ষে নোয়াখালী চৌমুহনীতে বিভিন্ন শ্রমিক সংঘটনের উদ্ব্যেগে আলোচনা সভা ও র‌্যালি আয়োজন করা হয়।
চৌমুহনী রেল ষ্টেসনের পাশে চৌমুহনী সাধারন শ্রমিক ইউনিয় (রেজি নং -৮৩৫) এর উদ্ব্যেগে শ্রমিক নেতা এস এম জাফরের পরিচালনা আলোচনা ও র‌্যালি করা হয়।সাধারন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ বাচ্চু মিয়া সভাপতিত্বে নোয়াখালী জেলা পরিষদ প্রশাসক ডাঃ এবিএম জাফর উল্যাহ উক্ত আলোচনা সভা উদ্ব্ােধন করেন। বিশিষ্ট শিল্পপতি ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এবিএম এনায়েত উল্যাহ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবদুর রহিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হারুনুর রশিদ,বেগমগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান সাধারন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক এছাক সরদার।এদিকে নোয়াখালী বাস,মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং-২৬৫) এর উদ্ব্যেগে চৌমুহনীতে র‌্যালি করা হয়।র‌্যালিতে উপস্থিত ছিলেন নোয়াখালী বাস,মিনিবিাস শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল আমিন সেলিম,সাধারন সম্পাদক জহির উদ্দিন আদল,সহ সাধারন সম্পাদক আবদুর রহিম সহ শ্রমিক সংঘঠনের নেতৃবৃন্দ।অপরদিকে বেগমগঞ্জ আঞ্চলিক শ্রমিক লীগের উদ্ব্যেগে চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি কাজী গিয়াসউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় নোয়াখালী জিলা পরিষদ প্রশাসক ডাঃ এবি এম জাফর উল্যাহ উদ্বোধন করেন,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ কিরন।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিল্পপতি ও  জিলা আওয়ামীলীগের সহ সভাপতি এবি এম এনাযেত উল্যাহ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌমুহনী পৌরসভার নব নির্বাচিত মেয়র আক্তার হোসেন ফয়সল,জিলা অঅওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বাদশা,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু বক্কর ছিদ্দিক টিপু, আঞ্চলিক শ্রমিক লীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন সহ সংগঠনের নেতৃবৃন্ধ। এদিকে নোয়াখালী ট্রাক, লরি শ্রমিক ইউনিয়নের উদ্ব্যেগে চৌমুহনী পূর্ব বাজার শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে শ্রমিক ইউনিয়নের সভাপতি  আবুল বাহারের সভাপতিত্বে আলোচনা সভা ও র‌্যালি করা হয়।এতে উপস্থিত ছিলেন কার্যকরি সভাপতি আবদুর রহিম তাজু,সহ কার্যকরি সভাপতি মোতালেব মিয়া, সাধারন সম্পাদক সহিদ উল্যাহ, নাজির জামান সপন,হাসান উল্যা, গোলাম মোস্তফা, সেরাজল হক,দেলোয়ার হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *