রূপগঞ্জে যুবতীকে ধর্ষণ ॥ গ্রেপ্তার-১

rape1 উপজেলার বরপা বাগানবাড়ী এলাকায় অষ্টাদশী এক যুবতীকে রাতভর ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় সহযোগীতা করায় পুলিশ বাবু নামে একজনকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকায়। ঘটনার পর থেকে স্থানীয় প্রভাবশালীদের হুমকির মুখে ধর্ষিতার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

মামলার এজাহার থেকে জানা যায়, গত এক মাস আগে বরপা বাগানবাড়ি এলাকার দিনমজুর আব্দুর রাজ্জাকের অষ্টাদশী মেয়ের সঙ্গে গোলাকান্দাইল এলাকার লিয়াকত আলীর লম্পট ছেলে ইমরান হোসেনের গাউসিয়া মার্কেটে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। রবিবার রাতে বন্ধুর মেয়ের জন্মদিনে যেতে হবে এই বলে যুবতীকে ইমরান হোসেন ডেকে নিয়ে যায়। পরে গোলাকান্দাইল বলাইখা এলাকার দেলোয়ার মিয়ার ঘরে নিয়ে জোরপূর্বক রাতভর ধর্ষণ করে। সোমবার ভোরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় তিনজনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। ধর্ষণে সহযোগীতা করার কারণে বাবু নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *