দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে প্রতিবাদ সমাবেশ

Ajker-Somoy-digital-logoজহিরুল আলম, স্টাফ রিপোর্টার, আজকের সময় :
ফেনীর দাগনভূঞায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিধু ভূষন ভৌমিক’র বিরুদ্ধে টাকা আতœসাতের অভিযোগ তুলেছেন তাহারই অধিনস্থ্য ২৫টি কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোপাইটরা (সিএইচসিপি)। শনিবার সকালে উক্ত ক্লিনিকের প্রোপাইটরা উপজেলা হাসপাতলের সামনে জড়ো হয়ে এক প্রতিবাদ সমাবেশ করেন।
সূত্র জানায়,কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে হেলথ কেয়ারের প্রতি প্রোপাইটরদের জন্য ৫০০ টাকা সরকারী বরাদ্ধ আসে। উক্ত টাকা থেকে ডাঃ বিধু ১০০ টাকা করে হাতিয়ে নেয়। এতে ক্ষুব্ধ  হয়ে কমিউনিটিন ক্লিনিকের প্রোপাইটররা কর্ম বিরতি পালন করে বিধুর অপসারন চেয়ে প্রতিবাদ সমাবেশ করেন।
হেলথ কেয়ার প্রোপাইটর সভাপতি পলাশ জানান, ইতিপূর্বে হেলথ কেয়ার প্রোপাইটরদের জন্য ১৮০০ টাকা করে বরাদ্ধ আসলে সেখান থেকে ও তিনি প্রতিজন থেকে ৪০০ টাকা করে কমিশন নিয়েছেন। এ দিকে হাসপাতালে আগত রোগীদের কাছ থেকেও  টাকা নেয়ার একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ সব ব্যাপারে ডাঃ বিধুর সাথে কথা বললে তিনি এ বিষয়ে কোন সদুত্তোর দিতে পারেননি।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির