মালয়েশিয়ায় নাবালিকা মেয়ের ধর্ষককে শাস্তি দিলেন মা নিজেই। বোরখা পরিহিতা এক নারী প্রকাশ্যেই ধর্ষককে বেত্রাঘাত করে কঠোর শাস্তি দেয়ার মধ্যদিয়ে আইন নিজের হাতে তুলে নিয়ে এখন বেকায়দায় রয়েছেন তিনি। ২৮ বছর বয়সী যুবকের হাত-পা বেধে একটি খোলা জায়গায় শুইয়ে বেত্রাঘাত করতে করতে এক পর্যায়ে মাহিলা ক্লান্ত হয়ে পড়েন। আইন নিজের হাতে তুলে নেয়ার অপরাধে পুলিশ এখন উল্টো ঐ মহিলাকে অভিযুক্ত করার চেষ্টা করছে বলে জানা গেছে।খবর ডেইলি মেইলের। এক ভিডিওতে দেখা গেছে, মালয়েশিয়ার উত্তর-পূর্বের একটি গ্রামে ২৮ বছর বয়সী এক অভিযুক্তকে হাত-পা বাঁধা অবস্থায় বেধড়ক পেটাচ্ছেন এক নারী। মার খেয়ে মাটিতে পরে যাওয়ার পরও তাকে বেদম মারধর করা হয়। এ সময় গ্রামবাসীরা চারপাশে দাঁড়িয়ে ছিলেন তা দেখছিলো। তবে কেউ ধর্ষককে মারতে বা বাধা দিতে এগিয়ে আসেনি। মারাত্মক আহত অবস্থায় পরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে হয়তো তাকে এর চেয়ে বেশি শাস্তি পেতে হবে। কিন্তু দেশটির অ্যাসিস্টেন্ট পুলিশ কমিশনার লাই ইয়ং হেং জানান, তিনি ভিডিওটি দেখেছেন। এখন ওই মা ও তাকে সহায়তাকারীদের চিহ্নিতের চেষ্টা করা হচ্ছে। পুলিশ অফিসার বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিটিকে হাসপাতালে নেওয়া হয়েছে। ধর্ষণের সঙ্গে জড়িত দ্বিতীয় ব্যক্তিকে একদল লোক পিটিয়েছে।’ ধর্ষণকারীদের মারধরের সঙ্গে জড়িতদের শাস্তির মুখোমুখি করা হতে পারে। এ ব্যাপারে ঐ পুলিশ অফিসার বলেন, ‘জনগণ আইন নিজেদের হাতে তুলে নিতে পারে না। যদিও তাদের বিশ্বাস থাকে যে, তারা সঠিক কাজটিই করছে।’ https://www.youtube.com/watch?v=UXq7EEHqVk0 Post navigation মোদি সরকার শেষ পর্যন্ত আ.লীগকেই বেছে নেবে বাসার বর্জ্য সংগ্রহে কোটি টাকার ব্যবসা