rain-swadeshnews24জুন মাসের প্রথম কয়েকদিন ঝমঝমিয়ে বৃষ্টি হলেও, আবার দাপট দেখাচ্ছে গরম। মৌসুমী বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত এলেও বৃষ্টির খুব একটা দেখা মিলছে না। তবে আজ শুক্রবার বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের কোথাও না কোথাও দমকা হাওয়াসহ ঝড়-বৃষ্টি হতে পারে।

গতকাল বৃহস্পতিবার রাঙামাটিতে ২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সারা দেশ ছিল অনেকটা বৃষ্টি-শূন্য। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় ছিল ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাস:  আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। 

তাপপ্রবাহ: ঢাকা, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed