বিকিনি ও চুম্বনে তামান্নার না

tamanna_bg_191360510চরিত্র যতই আবেদনময়ী হোক না কেন, কিছুতেই বিকিনি পরবেন না তামান্না ভাটিয়া। বড় পর্দায় বিকিনি পরে দর্শকের সামনে আসতে আপত্তি আছে তার। সমস্যা আছে চুমুর দৃশ্য নিয়েও। 

তাই এ দুটি কাজ অভিনয় করতে এসে এতদিন করেননি তিনি। ভবিষ্যতেও তাকে বিকিনি পরতে কিংবা চুম্বন দৃশ্যে দেখা যাবে না। 

তামান্না অভিনীত ‘হামশাকালস’ মুক্তির অপেক্ষায় আছে। এ ছবিতে আছেন আরও দুই অভিনেত্রী বিপাশা বসু ও এশা গুপ্তা। ছবিটির একটি দৃশ্যের প্রয়োজনে তিনজনকেই বিকিনি পরতে বলা হয়েছিল। কিন্তু তামান্না সোজা না বলে দেন। 


বিকিনির পরিবর্তে স্লিভলেস শার্ট ও শর্টস পরে কাজ করেছেন। 

তিনি বলেছেন, ‘বিকিনি ও চুম্বন বরাবরই এড়িয়ে চলেছি। ক্যামেরার সামনে এ দুটি কাজে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি না।’

সাজিদ খান পরিচালিত ‘হামশাকালস’ ছাড়াও তামান্নার ‘ইটস এন্টারটেইনমেন্ট’ (অক্ষয় কুমার) ছবিটিও আছে মুক্তির মিছিলে। গত বছর দক্ষিণী ছবিজগতের এই অভিনেত্রীর বলিউডে যাত্রা শুরু হয় ‘হিম্মতওয়ালা’র রিমেক দিয়ে। –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *